আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের একাডেমি লেকচার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০২-২০২৪ ১০:৩৬:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০২-২০২৪ ১০:৩৬:১০ পূর্বাহ্ন
অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের একাডেমি লেকচার অনুষ্ঠিত
সিলেট, ১৩ ফেব্রুয়ারি : গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের লেকচার থিয়েটারে 'একাডেমি লেকচার' প্রদান করেন বাংলাদেশ একাডেমি অব সাইন্সেসের নবীনতম নির্বাচিত ফেলো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। বাংলাদেশ একাডেমি অব সাইন্সেসের ফেলো নির্বাচিত হওয়ার পর ফেলোরা প্রথাগতভাবে এই লেকচারটি প্রদান করে থাকেন।
অধ্যাপক ডা. স্বপ্নীল তার লেকচারে ন্যাসভ্যাক উদ্ভাবন ও ন্যাসভ্যাক সংক্রান্ত ক্লিনিক্যাল ট্রায়ালগুলোর ফলাফল এবং ফেইজ-থ্রি ট্রায়ালের অংশগ্রহনকারী রোগীদের দীর্ঘ মেয়াদী ফলোআপ বিষয়ে তার প্রকাশনাগুলো উপস্থপন করেন। এছাড়াও তিনি তার লেকচারে লিভার রোগের চিকিৎসায় হার্বাল মেডিসিনের প্রয়োগ সংক্রান্ত তার সাম্প্রতিক গবেষনা এবং পাশাপাশি লিভার সিরোসিস রোগীদের চিকিৎসায় অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন বা স্টেম সেল থেরাপী এবং ট্রান্সজুগুলার ইন্ট্রা-হেপাটিক পোটোসিস্টেমিক শান্ট বা টিপস আর লিভার ক্যান্সার চিকিৎসায় ট্রান্স-আর্টারিয়াল কেমোএম্বোলাইজেশন বা টেইস এর মত আধুনিকতম চিকিৎসা পদ্ধতিগুলোর এদেশে প্রচলন এবং তারপর এসব চিকিৎসায় তার অভিজ্ঞতার কথা উপস্থাপন করেন।
এটি ছিল অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের দেশে-বিদেশে ৫৭৫তম বৈজ্ঞানিক লেকচার এবং তার ভাষায় এখন পর্যন্ত তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণটি। অধ্যাপক ডা. স্বপ্নীল তার এই লেকচারে তার জীবনে চলার পথে অনুপ্রেরনা হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রয়াত পিতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন আহমেদ, প্রয়াত মা মিসেস আয়শা মাহতাব, তার সহধর্মীনি অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, কন্যা মুসাররাত মাহতাব, পুত্র মাশরুর মাহতাব, শ্বাশুরী শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী এবং সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে, তার এই লেকচারটি তার 'রিসার্চ গুরু' ডা. শেখ মোহাম্মদ ফজলে আকবরকে উৎসর্গ করেন।
উল্লেখ্য এই লেকচারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ একাডেমি অব সাইন্সেসের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ্যামিরিটাস অধ্যাপক ডা. এ কে আজাদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের ডীন অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ। বাংলাদেশ একাডেমি অব সাইন্সেসের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. জহুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিষ্ট্রি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ একাডেমি অব সাইন্সেসের জয়েন্ট সেক্রেটারী ড. ইয়ারুল কবির। লেকচারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবিসহ বিভিন্ন শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক, গবেষক ও পোষ্টগ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর