আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

হবিগঞ্জে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত

  • আপলোড সময় : ১৫-০২-২০২৪ ১১:২৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৪ ১১:২৮:৩৭ পূর্বাহ্ন
হবিগঞ্জে জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসির ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্টিত
হবিগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি : হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা জজশীপ ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির মাঝে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এই খেলায় জয়লাভ করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি। তারা জেলা জজশীপকে ৬০ রানে পরাজিত করে।
জেলা জজশীপ টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রন জানায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিকে । তারা প্রথমে ব্যাটিং করতে নেমে ১৮ ওভারে ৫ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আকিব ৮৮, আনোয়ার হোসেন ২৩ ও ফখরুল ইসলাম ১৩ রান সংগ্রহ করে। 
জেলা জজশীপের রাজু পায় ৩ উইকেট। জবাবে জেলা জজশীপ ১৩ ওভারে ১২১ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে তানভীর ২৬, সুজিত ১৯,বাবলু ১৪ রান সংগ্রহ করে। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর আনোয়ার ও জুনায়েদ ৩টি করে উইকেট লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর রশীদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল আজিজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক দেলোয়ার হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, সিনিয়র সহকারী জজ সবুজ পাল, সহকারী জজ তারেক আজিজ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লা, আব্দুল হালিম প্রমুখ।
খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান ও জেলা আম্পায়ার এসোসিয়েশনের সদস্য সাদিকুর রহমান মুকুল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়