আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

চতুর্থ বর্ষে ঢাকা পোস্ট

  • আপলোড সময় : ১৬-০২-২০২৪ ০২:৪৯:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৪ ০২:৪৯:৫২ পূর্বাহ্ন
চতুর্থ বর্ষে ঢাকা পোস্ট
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি  : ১৬ ফেব্রুয়ারি ২০২১ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৪। ক্যালেন্ডারের পাতায় হিসাবটা মাত্র তিন বছরের হলেও ঢাকা পোস্ট পরিবারের কাছে এ ছিল অদম্য এক যাত্রা। কঠিন সময়ে যাত্রা শুরু করা গণমাধ্যমটি এক, দুই, তিন করে পা দিল চতুর্থ বর্ষে। 
সত্যের সাথে সন্ধি— স্লোগান নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি তিন বছরে পৌঁছে গেছে অসংখ্য পাঠকের হাতের মুঠোয়। পরিণত হয়েছে একটি মূলধারার সংবাদমাধ্যম হিসেবে। আর দেশের নিউজপোর্টালগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে শীর্ষ স্থানে।
আজ (শুক্রবার) দেশের শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্টের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজন করা হয়েছে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। পুরো কার্যালয়জুড়ে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। প্রতিটি বিভাগ সেজেছে রঙিন সাজে। কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।
এদিন সকালে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার। এ সময় প্রতিষ্ঠানটির সব বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। এরপর ফটোসেশন ও নিজেদের মধ্যে শুভেচ্ছা ভাগাভাগিতে মেতে ওঠেন ঢাকা পোস্ট কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ঢাকা পোস্ট আমাদের সবার ভালোবাসার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মূল চালিকা শক্তি এর তরুণ ও উদ্যমী সংবাদকর্মীরা। সবার আগে, সর্বশেষ সংবাদ ও সত্য ঘটনা তুলে আনতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। অনলাইন সংবাদমাধ্যমগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঘটনার সঙ্গে সঙ্গে নির্ভুল তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়া। ঢাকা পোস্ট সে দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার