আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) গিয়াস উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

  • আপলোড সময় : ১৭-০২-২০২৪ ০১:০৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৪ ০১:০৯:১৭ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) গিয়াস উদ্দিন চৌধুরীর ইন্তেকাল
লন্ডন, ১৭ ফেব্রুয়ারি : না ফেরার দেশে চলে গেলেন জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা মেজর গিয়াস উদ্দিন চৌধুরী (অবঃ)। গত ১৩ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় রাত ১২টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় "সিএমএইচএ" শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্না.....লিল্লাহি.......রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। 
১৪ ফেব্রুয়ারী সকাল আট ঘটিকায় ঢাকা সেনানিবাস এলাকার ইসিবি চত্তর মানিকদিস্থ তার নিজ বাসভবন চৌধুরী কুঞ্জে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর লাশবাহি এম্বুলেন্সে মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি হবিগঞ্জের পুরাদিয়া (নূরগাঁও) গ্রামে সেখানে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে পিতা ইয়াজ উদ্দিন চৌধুরীর কবরের পাশে সমাহিত করা হয়। সেখানে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে থেকে তার কফিনে ফুল দিয়ে সম্মাননা জানান উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী (সেলিম)। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। 
গিয়াস উদ্দিন চৌধুরী ১৯৫৪ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন, ১৯৫৭ সালে প্রথম প্রমোশন লাভ করেন। ১৯৭১ সালে ঢাকা ক্যানটনমেন্টে সিগন্যাল কোরে কর্মরত অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি পাঁচ নং সেক্টরের একজন সাবসেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সাথে যুদ্ধ করেন। তিনি বেশ কয়েকটি সম্মুখ সমরে অংশ নেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সুনামগঞ্জের বেরীগাঁও অপারেশন ও খাংলার হাওরের যুদ্ধ। এই সম্মুখ যুদ্ধে কয়েকশ পাক সেনা ও রাজাকার নিহত হয়। মুক্তিযুদ্ধের নয়মাস ব্যাপী বালাট সাব সেক্টরের অধিকাংশ এলাকাই ছিল মুক্তাঞ্চল। তাদের প্রতিরোধের কারণে পাকবাহিনী এই অঞ্চলে ঠিকে থাকতে পারেনি। যুদ্ধকালীন সময় দেশের অভ্যন্তরে তামাবিল ও সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় তিনি মুক্তিযুদ্ধাদের প্রশিক্ষন দিতেন। তার অধীনে দেশের অনেক নামীদামি ব্যক্তিরা যুদ্ধ করেছেন এর মধ্যে রয়েছেন দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রমুখ। 
মুক্তিযোদ্ধাদের কাছে তার আরেকটি পরিচয় ছিল জয়বাংলা। উঠতে বসতে বা কোন সামরিক অফিসারকে সম্মান জানাতে মুখে উচ্চারন করতেন জয় বাংলা। তার সম্মানার্থে তাহিরপুর সীমান্তে একটি বাজার প্রতিষ্টা করেন এলাকাবাসী বাজারটির নাম দেন জয়বাংলা বাজার। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবর গ্রহন করেন। অবসর কালীন সময় তিনি একাধিক সামাজিক ও জনহিতকর কাজের সাথে জড়িত ছিলেন। ডিফেন্স এক্স-সোলজার্স ওয়েলফেয়ার সোসাইটি (ডেসওয়াস) এর সম্মানিত উপদেষ্টা ছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র দুই কন্যা নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমের মাগফেরাতের জন্য সকলের দোয়া চেয়েছেন লন্ডনে বসবাসরত তার চাচাত ভাই সাংবাদিক মতিয়ার চৌধুরী ও ভাতিজা আক্তার হোসেন চৌধুরী।



 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ