আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে প্রাতরাশ ও আড্ডা

  • আপলোড সময় : ১৭-০২-২০২৪ ০১:২৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৪ ০১:২৬:৫২ পূর্বাহ্ন
ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে প্রাতরাশ ও আড্ডা
ভার্জিনিয়া, ১৭ ফেব্রুয়ারি : গত ১১ই ফেব্রুয়ারি, ২০২৪, রোববার ফোবানার কেন্দ্রীয় নেতৃবৃন্দ  প্রাতরাশ ও আড্ডায় মেতে উঠেন ফোবানার কেন্দ্রীয় কমিটির সদস্য ও সেমিনার কমিটির চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও কবি সামছুদ্দীন মাহমুদের উডব্রিজ, ভার্জিনিয়ার বাসভবনে। 

ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই প্রাণবন্ত আড্ডা ও  প্রাতরাশে অংশগ্রহন করেন ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান (আটলান্টা), রবিউল করিম বেলাল (পেনসিলভেনিয়া), প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুর রহিম (আরিজোনা), ২০২৫ সালের ফোবানার 

কনভেনর নাহিদুল খান সাহেল (আটলান্টা), ২০২৫ এর মেম্বার সেক্রেটারী মাহবুবুর রহমান ভুইয়া (আটলান্টা), বর্তমান কমিটির ভাইস চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী (লস এঞ্জেলস), সেক্রেটারী আবীর আলমগীর(নিউইয়র্ক) ও মিসেস আবীর আলমগীর, জয়েন্ট সেক্রেটারী খালেদ রউফ(শিকাগো), আউটস্ট্যান্ডিং মেম্বার দিলু মাওলা (আটলান্টা), সাইয়েদ আহসান কোকা (শিকাগো) ও মিসেস কোকো,  কার্যকরী পরিষদ সদস্য বাবুল হাই(ফ্লোরিডা), মহিন উদ্দিন দুলাল (আটলান্টা), কাজি নাহিদ (আটলান্টা) প্রমুখ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলার ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ, বিশিষ্ট সাংবাদিক সাবেত সাথী ও সাংবাদিক জুয়েল সাদাত প্রমুখ। বিভিন্ন প্রকার শীতের পিঠা সহ হরেক পদের মুখরোচক খাবার  দিয়ে সাজানো  প্রাতরাশ খেয়ে অতিথিবৃন্দ তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আয়োজক স্যাম রিয়ার ভুয়সী প্রশংসা করেন।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য