আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

আটলান্টিক সিটিতে অমর একুশে উদযাপনের প্রস্তুতি সম্পন্ন 

  • আপলোড সময় : ১৭-০২-২০২৪ ০১:৪৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৪ ০১:৪৬:৫৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে অমর একুশে উদযাপনের প্রস্তুতি সম্পন্ন 
আটলান্টিক সিটি, ১৭ ফেব্রুয়ারি : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনের আয়োজনে “সম্মিলিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন” এর  প্রস্তুতি  সম্পন্ন  হয়েছে।
“একুশ মানে মাথা নত না করা” এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করবে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। একুশের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে আটলান্টিক সিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া ‘মহান একুশ’ শীর্ষক আলোচনা সভা, একুশের কবিতা পাঠ ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহান একুশে পালন উপলক্ষে এক পর্যালোচনা সভা গত ১৪ ফেব্রুয়ারি, বুধবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মহান একুশের অনুষ্ঠান সফল করার লক্ষ্যে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
মহান একুশের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছেন বিএএসজের পক্ষে বীর মুক্তিযোদ্ধা  আবু তাহের ভূঁইয়া, একেএম দুলাল, নুরুন্নবী চৌধুরী শামীম, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের পক্ষে আব্দুর রফিক ও মাসুদ চৌধুরী, নিউ জার্সি স্টেট (দক্ষিন) বিএনপির পক্ষে রহমান বাবুল ও সাখাওয়াত হোসেন, জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির পক্ষে ঝিনু চৌধুরী ও সফিকুল ইসলাম, নোয়াখালি সমিতির পক্ষে মোঃ ইসলাম সেলিম ও মোঃ সিরাজুল হক, জাসাস (নিউ জার্সি)র পক্ষে রানা কবির ও এম হক মামুন, সাংবাদিক ফোরাম এর পক্ষে সুব্রত চৌধুরী ও আবু নসর, ট্যাক্সি ক্যাব এসোসিয়েশন এর পক্ষে শেখ আমিন ও মোতালেব হোসেন মতিন, লায়নস ক্লাবের পক্ষে কনক রাউথ ও পিন্টু রয়, লোকাল ৫৪ এর পক্ষে সৈয়দ শহীদ ও আব্দুর রহিম, ব্যবসায়ী সংগঠনের পক্ষে সালাহউদদীন আহমদ লিটন ও তোলন হক, মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে সাঈদ এহসান ও হালিম খান, কুমিল্লা এসোসিয়েশন এর পক্ষে সালাউদ্দিন শিহাব ও গিয়াসউদদীন পাঠান, চট্টগ্রাম এসোসিয়েশন এর পক্ষে নূর মোহাম্মদ ও আমিন খান, রিপাবলিকান এলায়েন্স অব নিউ জার্সির পক্ষে ফারুক তালুকদার ও রওশন উদ্দীন, নরসিংদী এসোসিয়েশন এর পক্ষে ইমরুল হোসাইন ও শামীম হক, সন্দীপ পিকনিক কমিটির পক্ষে মোঃ উদ্দীন (মো. আলী) ও মো: সাইফুল ইসলাম।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বিগত বছরগুলোর মতো আটলান্টিক সিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনকে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য আহবান জানিয়েছেন।
আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনের আয়োজনে “সম্মিলিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন” এর  সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়