আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার: শফিক চৌধুরী

  • আপলোড সময় : ১৮-০২-২০২৪ ০১:৫৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৪ ০১:৫৬:৪৯ পূর্বাহ্ন
শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার: শফিক চৌধুরী
সিলেট, ১৮ ফেব্রুয়ঢারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকদের আরও স্মার্ট হতে হবে বলে মন্তব্য করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্ংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সাংবাদিক বান্ধব সরকার। এই সরকারের আমলে অসংখ্য টিভি, পত্রিকা অনুমোদন পেয়েছে। এছাড়া সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করছেন। ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হতে চলেছে। আর এতে দেশের সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
যুগান্তরের সিলেটের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ রেনু’র সভাপতিত্বে ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আহমদ সুহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তি, বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগান্তরের বিশ্বনাথ প্রতিনিধি আশিক আলী।
এরআগে, ১৭ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩টায় উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামে আলহাজ্ব আব্দুল মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আব্দুল মতলিব চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে স্কুল ড্রেস, ব্যাগ ও ছাতা বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আদর্শ নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শুধু পরীক্ষায় ভালো নম্বর পেলে চলবে না শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই সাথে দেশ ও দশের উন্নয়নে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নিরলস জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তবেই দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা যাবে।
পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সহ সভাপতি সেলিম আহমদ সেলিম,  যুগ্ম সাধারণ সম্পাদত মকদ্দুছ আলী, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, ইউপি চেয়ারম্যান আরশ আলী গণি, দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, পৌরসভা আ.লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সিলেট জেলা  যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক  সিতার মিয়া, প্রবাসী শাহিন মিয়া, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, এমদাদ হোসেন নাঈম, রাজু আহমদ খান, জাবেদ মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ, ছাত্রলীগ নেতা মোবারক হোসেন, সিরাজুল ইসলাম রুকন ও জাকির হোসেন মামুন।
এছাড়ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নুর উদ্দিন, আবুল কাশেম, নুরুল ইসলাম ও সাংবাদিক অজিত চন্দ্র দেব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর