আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

‘সুনন্দপ্রিয় স্মারক’ ও ‘জীবনের অনুগল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন 

  • আপলোড সময় : ১৯-০২-২০২৪ ১০:২২:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৪ ১০:২২:৩৪ পূর্বাহ্ন
‘সুনন্দপ্রিয় স্মারক’ ও ‘জীবনের অনুগল্প’ গ্রন্থের মোড়ক উন্মোচন 
 সিলেট, ১৯ ফেব্রুয়ারি : চারুলতা পত্রিকার সম্পাদক ও চারুআড্ডার প্রধান পরিচালক চারুউত্তম বড়ুয়া সম্পাদিত ‘সুনন্দপ্রিয় স্মারক’ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর রমনা মডেল থানার অফিসার ইন চার্জ উৎপল বড়ুয়া দিপু রচিত- ‘জীবনের অণুগল্প’ গ্রন্থের মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে আলোচকরা বলেছেন, বই এমন একটি মাধ্যম যে বস্তুকে কম বেশি সবাই ভালোভাসে। বই পড়ে কেউ কখনো প্রতারিত হয়েছে এমন কোনো নজির নেই বরঞ্চ বই মনের অন্ধকার জগতকে আলোকিত করেছে তা সত্য প্রমাণিত হয়েছে। যে যত বেশি বই পড়ার প্রতি মনোনিবেশ করবে তাঁর জ্ঞান ততবেশি সমৃদ্ধ  হবে। চারুলতা প্রকাশন কর্তৃক আয়োজিত ঢাকা জাতিয় প্রেস ক্লাবে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দুই গ্রন্থের মোড়ক ও পাঠ উন্মোচন অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, আইনজীবি এডভোকেট রানা দাশগুপ্ত, বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত লেখক, কবি ও শিশু সাহিত্যিক সুজন বড়ুয়া,  প্রবীন সাংবাদিক-কলামিস্ট চিম্ময় মুৎসুদ্দী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোকাম্মেল এইচ ভূঁইয়া, খ্রিষ্টান এসোসিয়েশনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও।
লেখক-সাংবাদিক বিপ্লব বড়ুয়া ও বাচিক শিল্পী রূপালী বড়ুয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে অভিব্যক্তি প্রকাশ করেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক, সৌগত সম্পাদক মিশনারিজ বৌদ্ধ পণ্ডিত ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথেরো ও ‘জীবনের অণুগল্প’ গ্রন্থের লেখক ঢাকা মেট্রোপলিটন পুলিশের চৌকস কর্মকর্তা রমনা থানার অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া দিপু। বক্তব্য দেন- চারুলতা প্রকাশনের সত্ত্বাধিকারী মোড়ক ও  পাঠ উন্মোচন পরিষদের আহ্বায়ক চারুউত্তম বড়ুয়া, সদস্য সচিব প্রকৌশলী মিহির বড়ুয়া, চারুলতা-চারুআড্ডা সংগঠক ও মনিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিয়রঞ্জন বড়ুয়া, নিরাপত্তা বিশ্লেষক গোলাম কিবরিয়া দিপু , রম্য লেখক রাজীব কান্তি বড়ুয়া, প্রকৌশলী জুয়েল বড়ুয়া, প্রত্যয় বড়ুয়া প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য