আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

সড়ক দুর্ঘটনায় নিহত অফ-ডিউটি ইএমটি কর্মী ম্যাথিউ স্মরনীয় হয়ে থাকবেন

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৩ ১১:১৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৩ ১১:১৬:৪৪ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় নিহত অফ-ডিউটি ইএমটি কর্মী ম্যাথিউ স্মরনীয় হয়ে থাকবেন
ম্যাথু ম্যাডিগান/Heeney-Sundquist Funeral Home 

ডেট্রয়েট, ০৭ এপ্রিল : আই-৭৫-এ রবিবার ভোরে অন্য চালককে সাহায্য করার জন্য গাড়ি থেকে নেমে আসা একজন অফ-ডিউটি ইএমটি কে তার প্রতিশ্রুতি এবং সহানুভূতির জন্য স্মরণ করা হচ্ছে। উইক্সমের ৩৯ বছর বয়সী ম্যাথিউ ম্যাডিগান মিশিগানের সুপিরিয়র অ্যাম্বুলেন্সের ইএমটি ছিলেন। সংস্থাটি বলেছে যে তিনি কোম্পানির সহানুভূতি, উৎসর্গ এবং শ্রেষ্ঠত্বের মূল্যবোধকে প্রতিফলিত করেছিলেন। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে সুপিরিয়র বলেন, অন্যদের সেবা য় তার অঙ্গীকারের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব এবং তার আত্মত্যাগ ভুলে যাওয়া হবে না। রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে আই-৭৫-এ ক্যানিফের কাছে গাড়ির বাইরে থাকা অন্য এক চালককে সহায়তা করতে থামলে ম্যাডিগান নিহত হন। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, ঘটনার সময়  তৃতীয় এক চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাডিগান এবং ওক পার্কের ৩৬ বছর বয়সী এক নারীকে ধাক্কা মারে । এতে এই দুজন নিহত হন।এমএসপি তৃতীয় চালককে ওয়াশিংটন টাউনশিপের ৫৮ বছর বয়সী এক ব্যক্তি হিসেবে শনাক্ত করেছে। ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিসের মুখপাত্র মারিয়া মিলার বলেন, শুক্রবার পর্যন্ত প্রসিকিউটরের কাছে অভিযোগের জন্য কোনো মামলা উপস্থাপন করা হয়নি।  আগামী ২১ এপ্রিল ওয়ালেড লেকের ৫৩১ কমন স্ট্রিটের সেন্ট উইলিয়াম ক্যাথলিক চার্চে সকাল ১০টায় ম্যাডিগানের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম