আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক
একজন রক্তাক্ত জখম : গ্রেফতার ১

হ্যামট্রাম্যাকে আওয়ামী লীগের দুই গ্রুপে মারামারি

  • আপলোড সময় : ২১-০২-২০২৪ ০১:২১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৪ ১২:৪৭:৪৮ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে আওয়ামী লীগের দুই গ্রুপে মারামারি
হ্যামট্রাম্যাক, ২১ ফেব্রুয়ারি : দলাদলি আর পদ পদবির মারামারি তে বিদেশের মাটিতে স্বজনের রক্তে রঞ্জিত পার্কিং লট। মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষ করে হ্যামট্রাম্যাকের বাংলা টাউনে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।
ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি মিশিগান আওয়ামীলীগের ব্যানারে হ্যামট্রাম্যাকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে স্থানীয়   আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে টান টান উত্তেজনা ছিল। মিশিগান  অঙ্গরাজ্যে স্টেট আওয়ামীলীগ ও মহানগর আওয়ামী লীগ এর নামে দুটি সংগঠনের কার্যক্রম চলমান। পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ , শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ নামে ও কয়েকটি সংগঠন বিদ্যমান । সম্প্রতি আরেকটি সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান দিয়ে আত্মপ্রকাশ করার পর ই তাদের নিজেদের ভিতরে ভিতরে ক্ষোভ উসকে উঠে। এর মধ্যে গত কাল ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে হ্যামট্রাম্যাক  সিটি হল কর্তৃপক্ষ অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এর আয়োজন করে । সেখানে নিবন্ধিত দলগুলোর সাথে যখন  মিশিগান আওয়ামীলীগ ফুল দিতে যায়, তখন অন্য পাশ থেকে অন্য আওয়ামীলীগ নেতা কর্মীরা ভূয়া ভূয়া শ্লোগান দিতে থাকে । ফলশ্রুতিতে সেখানে হাতাহাতির ঘটনায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে তড়িঘড়ি করে দায়িত্ব শীলরা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন । 
অনুষ্ঠান শেষে উভয় আওয়ামীলীগ বাংলা টাউনে একটি রেস্টুরেন্টের সামনে অবস্থান নেন। সেখানেই পারস্পরিক অবস্থানের এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ ঘটনায় একজনের মাথা ফেটে যায়। খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। সেই সাথে একজনকে আটক করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত