আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

আটলান্টিক সিটিতে অমর একুশে উদযাপিত

  • আপলোড সময় : ২২-০২-২০২৪ ০১:০৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৪ ০১:০৯:৩৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে অমর একুশে উদযাপিত
আটলান্টিক সিটি, ২২ ফেব্রুয়ারি : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার ভবনের আয়োজনে “সম্মিলিত অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন” করা হয়েছে।
“একুশ মানে মাথা নত না করা” এই প্রত্যয়ের প্রতিধ্বনিতে রফিক, জব্বার, সালাম, বরকতদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছে আটলান্টিক সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। 

একুশের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারের অস্থায়ী শহীদ মিনারের বেদিতে আটলান্টিক সিটির বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ‘মহান একুশ’ শীর্ষক আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিএএসজের পক্ষে শাহরিয়ার আহমদ, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের পক্ষে আব্দুর রফিক ও মাসুদ চৌধুরী, নিউ জার্সি স্টেট (দক্ষিন) বিএনপির পক্ষে মোঃ রহমান বাবুল, সাখাওয়াত হোসেন , জালালাবাদ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির পক্ষে  সফিকুল ইসলাম, নোয়াখালি সমিতির পক্ষে মোঃ সাইফুল ইসলাম সেলিম ও মোঃ সিরাজুল হক, জাসাস (নিউ জার্সি)র পক্ষে 
মামুনুল হক মামুন, সাংবাদিক ফোরাম এর পক্ষে আবু নসর, ট্যাক্সি ক্যাব এসোসিয়েশন এর পক্ষে মনিরুজামান মনির,লায়নস ক্লাবের পক্ষে কনক রাউথ ও পিন্টু রয়, লোকাল ৫৪ এর পক্ষে সৈয়দ শহীদ , ব্যবসায়ী সংগঠনের পক্ষে তোলন হক, মুক্তিযোদ্ধা কমান্ড এর পক্ষে বীর মুক্তিযোদ্ধা  আবু তাহের ভূঁইয়া, বীর মুক্তিযোদধা সাঈদ এহসান ও বীর মুক্তিযোদ্ধা আবদুল  হালিম খান, কুমিল্লা এসোসিয়েশন এর পক্ষে  গিয়াসউদদীন পাঠান ও বেলাল হোসেন,  গ্রেটার  চট্টগ্রাম ইউনিয়ন এর পক্ষে আব্দুর রহিম, রিপাবলিকান এলায়েন্স অব নিউ জার্সির পক্ষে ফারুক তালুকদার ও রওশন উদ্দীন, নরসিংদী এসোসিয়েশন এর পক্ষে ইমরুল হোসাইন ,সন্দীপ পিকনিক কমিটির পক্ষে জাকিরুল ইসলাম খোকা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাসুম বাউল।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক বিগত বছরগুলোর মতো আটলান্টিক সিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি সেন্টারে  অস্থায়ী শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
তীব্র শীত উপেক্ষা করে নতুন প্রজন্মের শিশু-কিশোররা সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মহান একুশের অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি