আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

ইউনিভার্সিটি অব মিশিগান ডিয়ারবর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপলোড সময় : ২৩-০২-২০২৪ ০১:০৬:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৪ ০১:০৬:০০ পূর্বাহ্ন
ইউনিভার্সিটি অব মিশিগান ডিয়ারবর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ডিয়ারবর্ন, ২৩ ফেব্রুয়ারি : অর্গানাইজেশন অব বাংলাদেশী স্টুডেন্সের উদ্যোগে ইউনিভার্সিটি অব মিশিগান ডিয়ারবর্নে প্রথমবারের মতো পালিত হলো একুশে ফেব্রুয়ারি। সকাল বেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সদস্যরা।

এসময় ভিশন বোর্ড, প্রেজেন্টেশন স্লাইড এবং প্রশ্নত্তোরের মাধ্যমে একুশে ফেব্রুয়ারী এবং শহীদ মিনারের ইতিহাস তুলে ধরা হয়। বিভিন্ন দেশ ও ভাষার শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীগণ নিজেদের মাতৃভাষায় বাক্য লিখে সেঁটে দেন একটি বোর্ডে। ইতিহাসের পাশাপাশি বাংলাদেশের মুখরোচক খাবারের সাথেও পরিচয় করানো হয় তাদের।

সংগঠনের কোষাধ্যক্ষ রাজর্ষি চৌধুরী জানান, "আমাদের সদস্যরা বিগত এক সপ্তাহ কাজ করে শহীদ মিনার, ভিশন বোর্ড, সাজসজ্জার উপকরণ তৈরি করেছেন। আমাদের এই ছোট্ট আয়োজনের মাধ্যমে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সামনে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।"

প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন দেশ ও ভাষাভাষীর শিক্ষার্থীরা। ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজন করার আশা প্রকাশ করেন আয়োজক সংগঠনের সদস্যগণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে সুহৃদ সমাবেশ

আটলান্টিক সিটিতে সুহৃদ সমাবেশ