আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

মিশিগানে প্রেমিকার নতুন প্রেমিককে ছুরিকাঘাত

  • আপলোড সময় : ২৩-০২-২০২৪ ০৩:১৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৪ ০৩:১৫:০৮ পূর্বাহ্ন
মিশিগানে প্রেমিকার নতুন প্রেমিককে ছুরিকাঘাত
লেক কাউন্টি, ২৩ ফেব্রুয়ারি : মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, গত সপ্তাহান্তে লেক কাউন্টিতে এক ব্যক্তি তার প্রাক্তন প্রেমিকার নতুন প্রেমিককে ছুরিকাঘাতে আহত করেছেন। এ ঘটনায় জর্জিয়ার ১৯ বছর বয়সী সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এমএসপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জর্জিয়ার ১৯ বছর বয়সী ওই ব্যক্তি অনলাইনে পরিচয়ের পর ১৮ বছর বয়সী বাল্ডউইনের এক যুবতীর সঙ্গে ডেট করেছিলেন এবং এক সপ্তাহেরও বেশি সময় ধরে তার বাড়িতে ছিলেন। যুবতীটি সেই সম্পর্কের ইতি টানেন এবং ৩১ বছর বয়সী সিটি অব হার্টের এক ব্যক্তির সঙ্গে ডেটিং শুরু করেন। যার সাথে তিনি রবিবার তার বাড়িতে ছিলেন। এ নিয়ে জর্জিয়ার লোকটি তার সাথে ঝগড়া শুরু করে। এমএসপি জড়িত ব্যক্তিদের কারও নাম প্রকাশ করেনি। 
তদন্তকারীরা জানিয়েছেন, ৩১ বছরের ওই যুবককে দু'বার ছুরিকাঘাত করেন প্রাক্তন প্রেমিক। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ওই নারী ও তার বর্তমান প্রেমিককে গাড়ি চালিয়ে লুডিংটন হাসপাতালে নিয়ে যাওয়া শুরু করলেও তাদের দুজনকে ব্রাঞ্চ টাউনশিপের রাস্তার পাশে ফেলে রেখে যান। এমএসপি  জানিয়েছে, চালক বাড়ি ফিরে যান তার ছোট ছোট বাচ্চাদের অযত্নে ফেলে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। জরুরি বিভাগের কর্মীরা রাস্তার পাশে ছুরিকাঘাতের ক্ষত নিয়ে পড়ে থাকা লোকটির সম্পর্কে একটি কল পেয়েছিলেন। একটি অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নিয়ে যায় এবং পরে তাকে স্থিতিশীল কিন্তু গুরুতর অবস্থায় গ্র্যান্ড র্যাপিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ বাল্ডউইনের বাড়ি থেকে ১৯ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করে। তাকে লেক কাউন্টি কারাগারে রাখা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের