আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

সিরিয়াল ব্যাংক ডাকাত হিসেবে অভিযুক্ত গ্লেন প্যাক

  • আপলোড সময় : ২৩-০২-২০২৪ ১২:১০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৪ ১২:১০:২২ অপরাহ্ন
সিরিয়াল ব্যাংক ডাকাত হিসেবে অভিযুক্ত গ্লেন প্যাক
প্যাক/Harper Woods Public Safety Department 

হার্পার উডস, ২৩ ফেব্রুয়ারি : হার্পার উডস পুলিশ জানিয়েছে, মিশিগানের এক ব্যক্তিকে সিরিয়াল ব্যাংক ডাকাত হিসেবে অভিযুক্ত করেছে ফেডারেল কর্তৃপক্ষ। হ্যামট্রাম্যাক, হার্পার উডস ও হ্যাজেল পার্কে ব্যাংক ডাকাতির তিনটি অভিযোগে ২৩ বছর বয়সী গ্লেন প্যাককে ফেডারেল আদালতে অভিযুক্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্যাক ফেডারেল কর্মকর্তারা গত সপ্তাহে বলেছিলেন যে পশ্চিম ভার্জিনিয়ায় ২৫ শে জানুয়ারি গ্রেপ্তারের পরে তাকে ডেট্রয়েটের ফেডারেল আদালতে হাজির করা হয়েছিল। ডিসেম্বর থেকে গত মাসের মধ্যে হ্যামট্রাম্যাক, হার্পার উডস ও হ্যাজেল পার্কের তিনটি ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে প্যাকের বিরুদ্ধে। প্রথম ডাকাতিটি ঘটে ১৯ ডিসেম্বর, হ্যামট্রাম্যাকের জোসেফ ক্যাম্পাউয়ের একটি পিএনসি ব্যাংকে। দ্বিতীয়টি ছিল ২ জানুয়ারি, হার্পার উডসের ভার্নিয়ার রোডের একটি চেজ ব্যাংকে। তৃতীয়টি ছিল ১২ জানুয়ারি হ্যাজেল পার্কের এস ক্রাইসলার ড্রাইভের একটি পিএনসি ব্যাংকে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ডাকাতিতে প্যাক গ্রাহক সেজে টেলারদের কাছে টাকা দাবি করে এবং তাদের ব্যাংক ডাকাতি করছে বলে নোট উপস্থাপন করে। তিনটি ডাকাতির ঘটনায় ১০ হাজার ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নেয় সে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত