আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

মাতৃভাষা দিবস উপলক্ষে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের একগুচ্ছ কর্মসূচি

  • আপলোড সময় : ২৪-০২-২০২৪ ০২:৪৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৪ ০২:৪৬:২৬ পূর্বাহ্ন
মাতৃভাষা দিবস উপলক্ষে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের একগুচ্ছ কর্মসূচি
ওয়ারেন, ২৪ ফেব্রুয়ারি :  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে আগামীকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিকাল ৪ টায় নগরীর ২২০২১ মেমপিস এভিনিউস্থ কালচারাল সেন্টারের হলরুমে এ অনুষ্টান শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা। সাংস্কৃতিক পর্বে রয়েছে নাটক, আবৃত্তি, নৃত্য ও গান।
গান পরিবেশন করবে মিশিগানের ব্যান্ড দল 'রিদম অব বাংলাদেশ'। 
মহুয়া দাস সরকার মিষ্টি, অন্তরা দাস অন্তি এবং সুকন্যা শুক্লার নির্দেশনায় পরিবেশিত হবে নৃত্য। রাহুল দাসের নির্দেশনায় মঞ্চস্থ হবে একটি নাটক।  
মাতৃভাষা দিবস উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কো অর্ডিনেটর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃদুল কান্তি সরকার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী

চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী