আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ইরানে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের হাফেজ বশীর

  • আপলোড সময় : ২৪-০২-২০২৪ ০৩:০১:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৪ ০৩:০১:০৯ পূর্বাহ্ন
ইরানে কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবিগঞ্জের হাফেজ বশীর
হবিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি:  ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের হাফেজ বশীর আহমাদ। বশীর আহমাদ লাখাই উপজেলার বেগুনাই গ্রামের বাসিন্দা মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর ছেলে। তার বাবা মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ লাখাই উপজেলার জিরুন্ডা মানপুর তোফাইলিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিষয়ের সহকারী অধ্যাপক। ৪ ভাই বোনের মধ্যে বশীর প্রথম।
১৩ বছর বয়সি হাফেজ বশীর আহমাদ পরপর দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের সুনাম বয়ে এনেছে।
হাফেজ বশীর আহমাদের বাবা মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, দীর্ঘদিনের স্বপ্ন ছিল তিনি ছেলেকে বড় আলেম বানাবেন। একজন হাফেজ বানাবেন। এবার তার ও পরিবারের স্বপ্ন পূরণ হয়েছে। মাত্র ৫ মাসে ২০১৯ সালের শুরুতে হিফজ শেষ করে হাফেজ বশীর আহমাদ। ২০২১ সালে পিএইচপি কুরআন এর আলো প্রতিযোগিতায় প্রথম হয় সে। গত ৭ ফেব্রুয়ারি আলজেরিয়ায় ৮৫টি দেশের হাফেজদের নিয়ে অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বশীর।
এরপর গত ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা চলে। ২১ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা হয়। এতে বশীর প্রথম স্থান অর্জন করে।
মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, আমি চাই সে যেন বিশ্ববরেণ্য আলেম হতে পারে। ইসলামের খেদমত করতে পারে। তিনি ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। হাফেজ বশীর আহমাদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত