আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা
স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে বক্তারা

দীনেশচন্দ্র সেন বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন

  • আপলোড সময় : ২৪-০২-২০২৪ ১২:৩১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৪ ১২:৩১:২৬ অপরাহ্ন
দীনেশচন্দ্র সেন বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি : ড. দীনেশচন্দ্র সেন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত এর যৌথ উদ্যোগে দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক অর্পণ এবং দীনেশচন্দ্র সেন–সিস্টার নিবেদিতা স্মৃতি স্বর্ণ পদক অর্পণ অনুষ্ঠান ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলা একাডেমি ঢাকাতে অনুষ্ঠিত হয়। 
সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন । বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি, ভারতের আসামের তিনসুকীয়া রুপাই ডুমডুমা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মন্দিরা দাস এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইনফো বাংলার ব্যুরো প্রধান উৎফল বডুয়া প্রমুখ। 

দীনেশচন্দ্র সেন ও সিস্টার নিবেদিতা স্বর্ণ পদক পেয়েছেন ২ বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।
দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক পেয়েছেন বাংলাদেশ ভারতের ৪ বিশিষ্ট ব্যক্তি। তারা হলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা, ভারতের বীরভূমের কবি জয়দেব মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. বিমল কুমার থান্দার, বিশিষ্ট সাহিত্যিক ড. নাসরীন জেবিন ও সৈয়দা রুখসানা জামান শানু।

স্বাগত ভাষন প্রদান করেন ভারত থেকে আগত আচার্য্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকন্যা সেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী