আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

খেলাফত মজলিস আমিরের ইন্তেকালে এনএসবি পার্টির শোক

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৩ ১১:৪০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৩ ১১:৪০:২৬ অপরাহ্ন
খেলাফত মজলিস আমিরের ইন্তেকালে এনএসবি পার্টির শোক
ঢাকা, ০৮ এপ্রিল : ​খেলাফত মজলিসের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক শায়খুল হাদিস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম তাহের এবং মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী। 
৭ এপ্রিল শুক্রবার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, কুরআন-হাদিস প্রচার-প্রসারে ব্যাপক অবদান রয়েছে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর। অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের এক অনন্য রাহবার। মাওলানা যোবায়ের চৌধুরীর ইন্তেকালে জাতি একজন উজ্জ্বল নক্ষত্রকে হারালো। তার শূন্যস্থান পূরণ হবার নয়। মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং তাঁর  শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা। উল্লেখ্য, খেলাফত মজলিসের আমির অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী  ৭ এপ্রিল শুক্রবার ইফতারের পর ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন