আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

অপহৃত শিশু নিরাপদে উদ্ধার : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

  • আপলোড সময় : ২৫-০২-২০২৪ ১১:২৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৪ ১১:২৬:৫৯ পূর্বাহ্ন
অপহৃত শিশু নিরাপদে উদ্ধার : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ
কেমাহান্নি কিং (বামে), সন্দেহভাজন ব্যক্তি (ডানে)/Detroit Police Department,Facebook

ডেট্রয়েট, ২৫ ফেব্রুয়ারি : গাড়িসহ অপহৃত তিন বছর বয়সী এক শিশুকে আজ ভোরে নিরাপদে উদ্ধার করা হয়েছে। চুরি করা গাড়িতে শিশুটিকে পাওয়া গেলেও সন্দেহভাজনকে পাওয়া যায়নি, পুলিশ সন্দেহভাজনকে খুজছে। এ ঘটনায় রাত ২টা ২০ মিনিটে অ্যাম্বার অ্যালার্ট জারি করা হয়। শিশুটি উদ্ধারের পর এই সতর্কতা বাতিল করা হয়।
সন্দেহভাজন ওই ব্যক্তি শনিবার রাত সোয়া ১১টার দিকে স্কুলক্রাফট ও গ্রিনফিল্ড রোড এলাকা থেকে একটি ক্রাইসলার গাড়ি চুরি করে নিয়ে যায়। গাড়ির ভেতর কেমাহান্নি কিং নামে ৩ বছর বয়সী  শিশুটি ছিল। শনিবার পুলিশ একথা জানায়। মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি ধূসর গোঁফ ও ধূসর দাড়িওয়ালা ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং উচ্চতা ৬ ফুটের মধ্যে। তার পরনে ছিল ক্যামোফ্লেজ জ্যাকেট, ধূসর রঙের সোয়েটপ্যান্ট আর ধূসর রঙের হুডেড সোয়েটশার্ট।  ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, সকাল ৬টা ১৭ মিনিটে শিশুটিকে নিরাপদে পাওয়া গেছে। ডেট্রয়েটের পুলিশ কর্মকর্তা জাস্টিন হার্ন বলেন, চিকিৎসকরা তাকে সতর্কতামূলক পরীক্ষা করাচ্ছেন। তিনি বলেন, কীভাবে এবং কোথায় তাকে পাওয়া গেছে তা তিনি জানেন না, তবে সন্দেহভাজন ব্যক্তিকে তার সাথে পাওয়া যায়নি। পুলিশ ওই ব্যক্তিকে খুঁজছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ