আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

কবি আবুল বশর আনসারী’র লেখা কবিতা পবিত্র সিলেট ভূমি ফলক উন্মোচন

  • আপলোড সময় : ২৫-০২-২০২৪ ১১:৩৬:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৪ ১১:৩৬:১৬ পূর্বাহ্ন
কবি আবুল বশর আনসারী’র লেখা কবিতা পবিত্র সিলেট ভূমি ফলক উন্মোচন
সিলেট, ২৫ ফেব্রুয়ারি : সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন উদ্যোগে মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা যুক্তরাজ্য ও সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বর্ষীয়ান রাজনীতিবিদ ও কবি, লেখক কবি আবুল বশর আনসারী’র লেখা কবিতা পবিত্র সিলেট ভূমি’র ফলক উন্মোচন ২৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় সিলেট চৌকিদেখিস্থ কবি’র নিজ বাস ভবন জেনেত কটেজ, ১৬৬/বি রংধনুতে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। পরিচালনা করেন ফাউ‌ন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম। পবিত্র আল কুরআন তেলওয়াত করেন মোঃ হাদিউল ইসলাম শাহরিয়ার। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাফেজ।
পবিত্র সিলেট ভূমি ফলক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও (এফবিসিসিআই) ইনোভেশন এন্ড রিসার্স সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. বিকর্ণ কুমার ঘোষ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারি অধ্যাপক, মানবিক সিকিৎসক ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী। সম্মানিত অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন কবি’র দুই প্রিয় নাতী ব্রিটিশ বাংলাদেশি আদম সুলেমান ও আরাফাত চৌধুরী।
বিশেষ অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম সোয়েব, লন্ডন টাওয়ার হেমলেস এর সাবেক স্পিকার ও কাউন্সিলার রাজিব আহমেদ, লন্ডন টাওয়ার হেমলেস এর সাবেক ডেপুটি স্পিকার ও কাউন্সিলার, কবি আবুল বশর আনসারী’র বড় মেয়ে মাদার জেনেত, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর ছোটভাই শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) এর সহধর্মিণী সৈয়দা জেসমিন বেগম, আইজিপি’র ছোটভাই বিশিষ্ট ব্যবসায়ী আল মুমিন চৌধুরী, বিশিষ্ট লেখক ও কবি ইঞ্জিনিয়ার মোঃ নূরুল কাইয়ুম ফারুকী, সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলার হজেরা বেগম, সিনিয়র সাংবাদিক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক খান, সিলেট যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, কবি ও সাহিত্যিক রাহনামা সাব্বির মনি, কবি আবুল বশর আনসারী’র বড় ভাতিজা আবুল মনসুর জুয়েল ও সহধর্মিণী ফাহমিদা চৌধুরী, কবি’র সর্ব কনিষ্ঠ পুত্র যুক্তরাজ্য বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ সুলেমান, তরুন সমাজ কর্মী মানবিক সিকিৎসক কনিজ রহিমা রব্বানী কথা,মহানগর হাসপাতালের পরিচালক ও সমাজ কর্মী মাসুদ আহমদ, সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশনের কর্মকর্তা সালমা বেগম সুমি, হাজেরা বেগম, যুক্তরাজ্য প্রবাসী পীর আব্দুল কাইয়ুম (কবি’র নাতী), খায়রুন নেছা খানম একাডেমী’র প্রধান শিক্ষিকা আরতী রাণী চৌধুরী, রত্না চৌধুরী, শ্রিপ্রা চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক তাহমিনা হাসান চৌধুরী, রায়হান উল জান্নাহ, হাসান কবির চৌধুরী, হোসেন লাহিন, মোঃ মারুফ আহমদ, শিক্ষিকা রুনা সুলতানা, সমাজ কর্মী কাজী দিদার মিয়া, তোফায়েল আহমদ, কাজী মাহফুজ মিয়া সহ অত্র এলাকার বিশিষ্টজন।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন