আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

মাধবপুুরে দুই সরকারি কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

  • আপলোড সময় : ২৭-০২-২০২৪ ১০:১৯:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৪ ১০:১৯:২৪ পূর্বাহ্ন
মাধবপুুরে দুই সরকারি কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি
মাধবপুর, (হবিগঞ্জ) ২৭ ফেব্রুয়রি : মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার  সরকারি ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তিকে কল দিয়ে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
 জানা যায়, রোববার রাতে প্রতারক চক্রের সদস্যরা নিজেকে মাধবপুর ইপজেলা ইউএনও এ. কে. এম. ফয়সাল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মোহাম্মদ পরিচয় দিয়ে তাদের সরকারী মোবাইল নম্বর ক্লোন করে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ডিলারদের কাছে টাকা দাবি করে।
এ বিষয়ে ডিলার স্বপন কুমার দেব জানান, যেহেতু ইউএনও এর মোবাইল নম্বর আমার মোবাইলে সেভ করা ছিল, তার পরও কেন যেন বিষয়টি সন্দেহ হয়। ইউএনওর কাছে গেলে প্রতারণার বিষয়টি ধরা পরে।
এদিকে এ বিষয়টি নজরে আসার পরপরই মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা প্রদান করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল  জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হবে। এছাড়া সবাইকে তথ্য আদান-প্রদান ও লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত