আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

নর্থভিলে সিটিতে ভাষার বসন্ত ও পিঠা উৎসব

  • আপলোড সময় : ২৭-০২-২০২৪ ১০:৪০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৪ ১০:৪০:০৭ পূর্বাহ্ন
নর্থভিলে সিটিতে ভাষার বসন্ত ও পিঠা উৎসব
নর্থভিলে, ২৭ ফেব্রুয়ারি : প্রবাসজীবনেও দেশীয় সংস্কৃতির ছোঁয়া এনে দিতে মিশিগানে নর্থভিল কমিউনিটি সেন্টারে ভাষা দিবসের পাশাপাশি আয়োজন করা হয় বাংলাদেশি পিঠা উৎসব।
 শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটা থেকে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পিঠা উৎসব। স্থানীয় শিল্পীদের উপস্থাপনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও এই দিবসের অর্জন।

শীতের এই মওসুমে চালের গুঁড়ায় তৈরি পিঠার অতুলনীয় স্বাদ নিতে ভোলেননি মিশিগানের বাংলাদেশিরা। নোভাই-নর্থভিলে, কেন্টন, আন আরবার, ট্রয়, উইক্সম, ফারমিংটন হিলস, সাগিনা সহ রাজ্যের অন্যান্য শহরে বসবাসরত বাংলাদেশিরা মিলিত হোন এ আয়োজনে। মঞ্চসজ্জা করা হয়েছিল শহীদ মিনার আর ফুল দিয়ে। লোকসমাগম দেখে মনে হয় পরবাসে এ যেন ছোট্ট একটি বাংলাদেশ।
অনুষ্ঠানে বায়ান্নের ভাষা আন্দোলনের পটভূমি ও বিশ্বব্যাপী এর স্বীকৃতির উপর প্রবন্ধ উপস্থাপন করে স্কুলে পড়ুয়া জারা, আতিফ, আয়ান ও জুনাইরা। এর পর ভাষা শহীদের স্মৃতির উদ্যেশে কবিতা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন সাইফ, আহাদ, শাম্মা, তমা, নিশিতা ও অভিষেক।
এছাড়া বাচ্চাদের নৃত্য পরিবেশন করে – মনজুরি, আলিয়া, সানিয়া, থিয়া, ইরিনা, জোহান, সিহান, ইউসরা, সাইফান।

এছাড়া বড়দের মাঝে নৃত্য করেন জারা, জুনাইরা, সানজিদা, লাবন্য, মৃত্তিকা ও তার দল। সঙ্গীত পরিবেশন করেন ফজলে আহাদ, তৃনা বড়ুয়া, আরিশা, আদিবা, ও অভিষেক বালা। এছাড়াও ছিল ছেলে ও মেয়েদের দলীয় সঙ্গীত। পুরোটা সময় ছিল বাংলা গান ও নাচে প্রাণবন্ত।
বাচ্চাদের জন্য ছিল বাংলাদেশ ও বাংলা ভাষার উপর কুইজ প্রতিযোগিতা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত চিকিৎসক ড. দেবাশিষ মৃধা ও অধ্যাপক আহসান হাবিব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল