আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

রাষ্ট্রপতি পদক পেলেন সিলেট জেলার পুলিশ সুপার

  • আপলোড সময় : ২৭-০২-২০২৪ ১১:০০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৪ ১১:০০:১২ পূর্বাহ্ন
রাষ্ট্রপতি পদক পেলেন সিলেট জেলার পুলিশ সুপার
সিলেট, ২৭ ফেব্রুয়ারি : সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন  রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবা) মনোনীত করা হয়েছে। মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম-সেবা পদকে ভূষিত হন। 
ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার বীর আহম্মদপুর গ্রামের কৃতি  সন্তান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি ২৫ তম বিসিএস এর একজন চৌকস পুলিশ কর্মকর্তা। তিনি ২০২২ সালের ৩১ আগস্ট  সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এরপর থেকে সুনামের সাথে দক্ষ হাতে সিলেট জেলার অপরাধ নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে করে কাজ করে এসেছেন এই কর্মকর্তা। 
এ ছাড়াও সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে সিলেট জেলার গোয়াইনঘাট থানার বর্তমান অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, সাবেক অফিসার ইনচার্জ কে এম নজরুল এবং পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ইন্সপেক্টর  রুবেল হাওলাদার রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন। পুরস্কারপ্রাপ্তদেরকে আজ মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ ২০২৪  উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক পরিয়ে দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ