আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত

গঙ্গা-পদ্মা মেলবন্ধনের সম্মাননা স্মারক পেলেন ডা.স্বপ্নীল

  • আপলোড সময় : ২৮-০২-২০২৪ ১২:১৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৪ ১২:১৬:৫৭ অপরাহ্ন
গঙ্গা-পদ্মা মেলবন্ধনের সম্মাননা স্মারক পেলেন ডা.স্বপ্নীল
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি : বাংলাদেশ ও ভারতের সংস্কৃতিক কর্মীদের নিয়ে পরিচালিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন গঙ্গা-পদ্মা মেলবন্ধন-এর সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ২০২৪ সম্মাননা স্মারক পেয়েছেন সংগঠনের উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে ল্যাবএইড ডায়াগনস্টিক, সিলেটে “স্বপ্নীল লিভার সেন্টারে” সংগঠনের নেতৃবৃন্দ তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।
এ বিষয়ে অধ্যাপক ডা.স্বপ্নীল বলেন, সাহিত্য ও সংস্কৃতি মানুষের সৃজনশীলতাকে যেমন বিকশিত করে তেমনিভাবে সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন দুই দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে। তাই, এমন আয়োজন দুই দেশের সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। নতুন প্রজন্ম দুই দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমন ও সংস্কৃতিকে ভালোবেসে সাহিত্য সংস্কৃতিকে এগিয়ে নিয়েছিলেন। তার পথ অনুসরণ করে তাঁর সুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে চলেছেন। এবং আমরাও সেই পথে হাঁটছি।
অধ্যাপক স্বপ্নীল আরও বলেন, বিশেষ কাজে আমি উপস্থিত না থাকায় বাংলাদেশ ও ভারতের সংস্কৃতিক কর্মীদের মেলবন্ধনে উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করছি।
এসময় উপস্থিত ছিলেন গঙ্গা পদ্মা মেলবন্ধন সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উদযাপন পর্ষদের আহবায়ক এডভোকেট ড. এম শহীদুল ইসলাম, ভারতের আন্তর্জাতিক রবীন্দ্রচর্চা কেন্দ্রের সভাপতি চিত্রশিল্পী ড. অভিজিৎ রায় চৌধুরী, প্রভাষক রণদ্বীপ চৌধুরী লিংকন, মহানগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী প্রমুখ।



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জালালাবাদ এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত