আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, র‍্যাবের হাতে আটক ১০

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৩ ১২:৫৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৩ ১২:৫৬:০২ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি, র‍্যাবের হাতে আটক ১০
চট্টগ্রাম, ০৮ এপ্রিল (ঢাকা পোস্ট) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র-গুলিসহ ১০ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কালুশাহ মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নুরে আলম ওরফে নুরু (২৬), মো. হায়দার আলী (২৬), রিমন মজুমদার (২২), মো. রবিউল ওরফে রুবেল (২৪), মো. মামুন (২২), মো. বাদশা (২৮), মো. শামীম (২৬), মো. রাকিব (২৬), মো. শাহাদাৎ (২৫) ও মোর্শেদ খান ওরফে হৃদয় (২৪)।
র‍্যাব জানায়, রমজানে সাধারণত লোকজন বেশি টাকা নিয়ে চলাফেরা করে। আটক হওয়া অভিযুক্তরা যারা ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করে তাদেরকেই বেশি টার্গেট করে। গাড়ি থামিয়ে তৎক্ষণাৎ যা পায় তা নিয়ে দ্রুত সটকে পড়ে। গোপন সূত্রে সংবাদ পেয়ে শুক্রবার রাতে ডাকাত দলটিকে আটক করা হয়। 
চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, আটক চার জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আটক ১০ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০