আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

ওয়ারেনের গ্রোসবেক হাইওয়েতে  দুর্ঘটনায় ১ জন নিহত, ৩ জন আহত

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৪ ০১:৩৮:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৪ ০১:৩৮:৩৭ পূর্বাহ্ন
ওয়ারেনের গ্রোসবেক হাইওয়েতে  দুর্ঘটনায় ১ জন নিহত, ৩ জন আহত
ওয়ারেন, ৩ মার্চ : শনিবার ভোরে গ্রোসবেক হাইওয়েতে দুটি গাড়ির সংঘর্ষে একজন নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে। তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত পৌনে ১টার দিকে স্টিফেন্স রোডের কাছে গ্রোসবেক এলাকায় ওয়ারেন পুলিশ ও দমকল বিভাগকে ডাকা হয়। 
ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, গ্রোসবেকের একটি চেভি তাহোর পাশে একটি সিলভার শেভি ইম্পালা গাড়ি চালাচ্ছিল। ড্রাইভ চলাকালীন এক পর্যায়ে, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ। তাহোর চালক ও তিন যাত্রীকে বের করে আনা হয়। ঘটনাস্থলেই তাহোর চালককে মৃত বলে ঘোষণা করা হয়। তিন যাত্রীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। ইম্পালায় কেউ হতাহত হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তবে গাড়িতে কতজন যাত্রী ছিলেন তা জানানো হয়নি। 
পুলিশ জানিয়েছে, তারা ইম্পালা চালককে গ্রেপ্তার করেছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন তদন্তকারীরা। ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিস তদন্ত পর্যালোচনা করে ফৌজদারি অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ওয়ারেন পুলিশ কমিশনার বিল ডোয়ার এক বিবৃতিতে বলেন, 'রাস্তায় মদ্যপান ও অতিরিক্ত গতি একসঙ্গে এলে কী ঘটে এই দুর্ঘটনা তার আরেকটি দুঃখজনক উদাহরণ। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত