আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

হবিগঞ্জে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ উদ্বোধন

  • আপলোড সময় : ০৩-০৩-২০২৪ ১০:৪০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৩-২০২৪ ১০:৪০:০০ পূর্বাহ্ন
হবিগঞ্জে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ উদ্বোধন
হবিগঞ্জ, ৩ মার্চ :  হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের টায়ার-১ এর খেলার উদ্বোধন হয়েছে। রবিবার সকালে প্রধান অতিথি হিসাবে এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এডভোকেট শাহফখরুজ্জামান। উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা গোপালগঞ্জ জেলাকে ৪ উইকেটে পরাজিত করে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে গোপালগঞ্জ জেলা সাজিদের শতরানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪১ রান রংগ্রহ করে। দলের পক্ষে সাজিত ১০৫ ও শাওন ৪৯ রান সংগ্রহ করে। ময়মনসিংহের রাকিব পান ৩ উইকেট। জবাবে বর্তমান চ্যাম্পিয়ন ময়মনসিংহ জেলা ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে খালিদ হাসান ৮২সংগ্রহ করে। বিজিত গোপালগঞ্জ দলের সেঞ্চুরিয়ান সাজিদ ম্যান অব দা ম্যাচ মনোনীত হন।
উদ্বোধনী অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনিছুর রহমান প্রিন্স ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য মনির মোল্লা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলদুটি হল পিরোজপুর ও সিরাজগঞ্জ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা