আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

বিশ্বের প্রথম স্মাট শিক্ষার প্রবক্তা ড.বদরুল হুদা খানকে সিলেটে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৪ ০২:৩৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৪ ০২:৩৫:১৯ পূর্বাহ্ন
বিশ্বের প্রথম স্মাট শিক্ষার প্রবক্তা ড.বদরুল হুদা খানকে সিলেটে সংবর্ধনা
সিলেট, ৫ মার্চ : সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে স্মার্ট শিক্ষায় ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দু'টি পাতা একটি কুঁড়ির পূণ্যভূমি সিলেটে বিশ্বে সর্বপ্রথম স্মাট শিক্ষার প্রবক্তা আধুনিক ই-লার্নিং এর প্রতিষ্ঠাতা হিসেবে সারাবিশ্বে পরিচিতমুখ ও জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক, বীর চট্টলার কৃ‌তি সন্তান প্রফেসর ড.বদরুল হুদা খানকে এক  সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ৪ মার্চ সোমবার, সিলেট মহানগরীর জেলা পরিষদ হলে ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার সঞ্চালনায়, প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর  ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ ড. সীমা খান, ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় ব্যবস্থাপক আনিছুজ্জামান পাটোয়ারী, সাবেক সেনা কর্মকর্তা নূরুল হক প্রমুখ। 

অনুষ্ঠানে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সংবর্ধনা স্মারক এবং সিলেটের বিভিন্ন স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ মূলক ম্যাডেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা