আমেরিকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী
এয়ারপোর্টে মন্ত্রীকে স্বাগত জানান সিসিক মেয়র 

দু’দিনের সফরে সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৪ ০২:২১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৪ ০২:২১:৫৩ পূর্বাহ্ন
দু’দিনের সফরে সিলেটে স্বাস্থ্যমন্ত্রী
সিলেট, ৬ মার্চ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন দু’দিনের সফরে সিলেট এসে পৌছেঁছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌছান তিনি।এসময় সিলেট এয়ারপোর্টে মন্ত্রীকে স্বাগত জানান জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এরপর এয়ারপোর্ট থেকে মন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন যান, বেলা ১১টায় সিলেট সার্কিট হাউজে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করবেন। দুপুরে সার্কিট হাউজ থেকে স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলার লামাগাজী ইউনিয়নের দিঘলীর উদ্দেশ্যে যাত্রা করবেন।
সেখান থেকে বিকাল ৪ টায় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সিটি প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ গ্রহন করবেন।
প্রথম দিনের অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেট সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন বলে তাঁর সফরসূচি থেকে জানা গেছে।
পরদিন ৭ মার্চ বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে কলেজের সভাকক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগের সকল মেডিকেল কলেজের অধ্যক্ষগণ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানগণের সাথে মতবিনিময় সভা করবেন।
স্বাস্থ্যমন্ত্রীর মন্ত্রীর একান্ত সচিব কমল কুমার ঘোষ স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, এদিন একই ভেন্যুতে ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিট আয়োজিত ‘Disease Specific Accounts 2020’ শীর্ষক গবেষণার অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের বৃহস্পতিবার বিকেলেই দু’দিনের সফর শেষে ঢাকায় পোঁছানোর কথা রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক