আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’
সেভ দ্য রোড-এর সমাবেশে

গণপরিবহনে ৩৫% নারী আসন নিশ্চিতের দাবি

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৪ ০৪:৩২:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৪ ০৪:৩২:২২ পূর্বাহ্ন
গণপরিবহনে ৩৫% নারী আসন নিশ্চিতের দাবি
ঢাকা, ৮ মার্চ : সেভ দ্য রোড-এর উদ্যোগে আজ সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণপরিবহনে হয়রানি বন্ধ ও ৩৫% আসন সংরক্ষিত রাখার দাবিতে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 
সমাবেশে সভাপতিত্ব করেন আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবষেণা-স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা। তিনি এসময় বলেন, নির্মম বাস্তবতা হলো এই  যে, যে কোন গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হচ্ছে। প্রতিদিন কমপক্ষে শতাধিক নারী নিপীড়িত হচ্ছে কেবলমাত্র সড়ক পরিবহন নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায়। আমরা আন্তর্জাতিক নারী দিবসে সকল গণপরিবহনে ৩৫% নারী আসন নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী- যোগাযোগ ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানচ্ছি।
সেভ দ্য রোড-এর দাবির  সাথে এতে সংহতি প্রকাশ করেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, শ্রমিক নেতা আনিসুর রহমান, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, রাজনীতিক সেলিম আহমাদ, সমজসেবক আবদুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত