আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

নারীকে পিছিয়ে রেখে দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়-বিভাগীয় কমিশন 

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ০৪:৩৫:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৪ ০৪:৩৫:০৯ পূর্বাহ্ন
নারীকে পিছিয়ে রেখে দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়-বিভাগীয় কমিশন 
সিলেট, ৯ মার্চ : সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, নারীকে পিছিয়ে রেখে দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়। কারণ, দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রবৃদ্ধি অর্জনে নারীদের অবদান অসামান্য। আমাদের প্রধান রপ্তানিযোগ্য পণ্য হচ্ছে গার্মেন্টস পণ্য। আর এটি যারা তৈরি করেন, তাদের অর্ধেকের বেশি নারী। নারীর উন্নয়ন অগ্রগতির মধ্যে উন্নয়ন ও সমাজের উন্নয়ন নির্ভরশীল। উন্নয়ন, সামাজিক, অর্থনৈতিক এবং স্বাস্থ্যসহ সব সূচকে পেছনে ফেলেছি। এটির অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের নারীরা শিক্ষিত। 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বেই নারী সমাজ বিশ্বদরবারে মাথা উচু করে দাঁড়াবে।
তিনি আজ শুক্রবার (৯ মার্চ) বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট উইমেন চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সহযোগিতায় নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বর্ষসেরা মালেমহান দেবী, সেরা সৃজনশীল খালেদা বেগম লুনা ও সেরা নির্ভীক নারী উদ্যোক্তা সাজনারা বেগম কে সম্মাননা দেয়া হয়।
সিলেট উইমেন চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তাসমিন আক্তারের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের উপস্থাপক জান্নাতুল নাজনীন আশার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট উইমেন চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, ভারতীয় হাই কমিশনের সেক্রেটারি শকুন্তলাদ কার্লা, আইএলও এর সিটিএ প্রোগ্রাম প্রজেক্টর পেডরো জুনিয়র বেলেন, অতিরিক্তি উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মারিয়াম চৌধুরী মাম্মী। সম্মাননা সিলেকশন কমিটির বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির পলিটিকাল স্টাডিজ এর জায়েদা শারমিন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক প্রণব কান্তি দেব, সাহিত্যকর্মী সুমন কুমার দাশ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর