আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

সিলেটে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

  • আপলোড সময় : ১১-০৩-২০২৪ ১২:৩০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৪ ১২:৩০:৫১ অপরাহ্ন
সিলেটে বঙ্গবন্ধুকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
সিলেট, ১১ মার্চ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের প্রতি বিদেশি নাগরিকদের সম্মান প্রদর্শনের কিছু ছবি নিয়ে সিলেট মুরারিচাঁদ কলেজে (এমসি কলেজ) আলোকচিত্র প্রদর্শনী ‘শ্রদ্ধা’র সমাপণী ও বঙ্গবন্ধুর ওপর অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার সকালে সিলেট মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাস চত্বরে বঙ্গবন্ধুর ওপর অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপণী অনুষ্ঠিত হয়। ব্যক্তিগত উদ্যোগে আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু এ প্রদর্শনী ও অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার আয়োজন করেছেন।
 সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ, সভাপতিত্ব করেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের  উপাধ্যক্ষ  প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ। 
আরো উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তৌফিক এজদানী চৌধুরী,  বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য্য, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ জেবিন আক্তার। এছাড়াও মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুচ্ছেদ লিখা প্রতিযোগিতার পরীক্ষক ছিলেন তাহমিনা বেগম সহকারি শিক্ষক (ভৌত বিজ্ঞান) পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ চুনারুঘাট হবিগঞ্জ।
প্রধান অতিথির বক্তেব্যে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ বলেন, এই প্রদর্শনী বঙ্গবন্ধুকে নতুন করে জানতে সহায়তা করবে। এই ছবি যে কি সেটা একটা ছবি দেখলেই বুঝা যায়। একটা ছবিতে দেখলাম বৃষ্টির মধ্যে জাতির পিতার ভাস্কর্যের ছবি তুলছে একজন রিকশা চালক। একজন রিকশা চালকের সাথে বঙ্গবন্ধুর যে সম্পর্ক সেটা ছবির মাধ্যমে যেভাবে আমাদের মাঝে নিয়ে এসেছেন আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবু আমি থাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানায়। 
মানুষ কোন একটা কাজ করে কিছু পাওয়ার জন্য কিন্তু কিছু মানুষ কাজ করে শুধু দেওয়ার জন্য। ফোজিত শেখ বাবু তাদেরই একজন। সে যেভাবে নিজ উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করছেন সেটা বাংলাদেশ কেনো সারা পৃথিবীতেই বিরল।
আজকে ফোজিত শেখ বাবু যেভাবে বিদেশীদের আমাদের মাঝে তুলে ধরেছেন এটা বিদেশীদের জন্য যেমন সম্মানের তেমনি আমাদের জন্যও সম্মানের। ভবিষ্যতে এই ধরণের প্রদর্শনী বিদেশেও করা উচিত। কারণ বিদেশীদের মাঝে বঙ্গবন্ধুকে তুলে ধরার জন্য এই ধরণের আলোকচিত্র প্রদর্শনী হতে পারে অন্যতম একটি মাধ্যম।
সমাপণী অনুষ্ঠান সঞ্চালনা কলেন থিয়েটার মুরারিচাঁদের সভাপতি রিংকু মালাকার। আলোকচিত্র প্রদর্শনী ও অনুচ্ছেদ প্রতিযোগিতার সর্বাত্মক সহযোগিতায় ছিল মুরারিচাঁদ কলেজের অন্যতম নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদ। 
বঙ্গবন্ধুর ওপর আয়োজিত অনুচ্ছেদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় দুইশ’র (২০০) মতো শিক্ষার্থী। সেখান থেকে বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই বিতরণ করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড