আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

দুর্নীতির দায় আমজনতার কাঁধে : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ১২-০৩-২০২৪ ১২:৪০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৪ ১২:৪০:০২ অপরাহ্ন
দুর্নীতির দায় আমজনতার কাঁধে : মোমিন মেহেদী
ঢাকা, ১২ মার্চ : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অধিকাংশ সচিব-আমলারা একশ টাকার বালিশ সাত হাজার টাকায় ক্রয়ের মত শত শত দুর্নীতির দায় আমজনতার কাঁধে চাপাচ্ছে। আমজনতা সেই দায় শোধ করতে বিদ্যুৎ-তেলসহ সকল দ্রব্যমূল্য বেশি দিতে বাধ্য হচ্ছে। এভাবে চলতে থাকলে আমজনতাই রুখে দেবে দুর্নীতিগ্রস্থ সরকারের মন্ত্রী-সচিব-আমলাদেরকে।
১২ মার্চ সকালে দ্রব্যমূল্য কমানোর দাবিতে তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, প্রধানমন্ত্রীকে যেভাবে বোঝানো হচ্ছে, সেভাবে বাংলাদেশ চলছে না। সারাদেশে সন্ত্রাস- নৈরাজ্য-দুর্নীতির রাম রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এমন একটা পরিস্থিতিতে রমজানকে কেন্দ্র করেও সিন্ডিকেট ব্যবসায়ী চক্র সকল পণ্যের দাম বাড়াচ্ছে। প্রধানমন্ত্রী যদি দেশের কথা ভাবতেন, অবশ্যই তিনি নিজের দৃষ্টিতে পরিস্থিতি দেখার জন্য সবার অজান্তে গোপনে নামতেন, দেখতেন এবং সমাধানে সর্বোচ্চ আন্তরিক থাকতেন। তিনি তা করছেন না, কারণ, তিনি ভাবছেন- দেশ সিঙ্গাপুর হয়ে গেছে। কিন্তু বাস্তবতা হলো এই যে, গুলশান-বনানী-ধানমন্ডি ব্যতিত অধিকাংশ এলাকার রাস্তা-ঘাটই চলাচল অনুপযোগি, ফুটপাত নেই, নিয়ম নেই-শৃঙ্খলা নেই। আমরা যুগপৎ বা মহাজোটের রাজনৈতিক প্লাটফর্মগুলোর মত তথাকথিত রাজনীতি করছি না বলেই চরম সত্য কথা তুলে ধরছি, ছাত্র-যুব-জনতার পক্ষ থেকে সমাধান চাইছি...।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ