আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন'র  উদ্যোগে সিলেটে ইফতার বিতরণ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৩ ১১:৩১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৩ ১১:৩১:৫৯ পূর্বাহ্ন
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন'র  উদ্যোগে সিলেটে ইফতার বিতরণ
সিলেট, ০৯ এপ্রিল : সিলেটে "সম্প্রীতির ইফতার বিতরণ" করেছে মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন। গত শুক্রবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৪ ঘটিকায় সিলেটের মোগলাবাজার ও শিববাড়ী এলাকার গরীব অসহায়দের মাঝে চট্টগ্রা‌মের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও ফুলক‌লি ফুড লিঃ এর ডি‌জিএম ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপ‌দেষ্টা মোঃ জ‌সিম উ‌দ্দিন খন্দকার ও মানবিক সংগঠন জয়তুন ওয়েল ফেয়ার ট্রাস্ট'র প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ লালমিয়ার আর্থিক সহযোগিতায় পবিত্র রমজানে রোজদারদের মাঝে "সম্প্রীতির ইফতার সামগ্রী বিতরণ" করা হয়।
উপহার সামগ্রী বিতরণ কালে  উপস্থিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক, মানবতার ফেরিওয়ালা, সাংবাদিক উৎফল বড়ুয়া, যুগ্ম আহবায়ক মানবিক ব্যাক্তিত্ব আব্দুল আ‌লিম আলম, যুগ্ম আহবায়ক দিলু বড়ুয়া, যুগ্ম আহবায়ক, নাজমুল হো‌সেন মুন্না, সদস্য আব্দুল মা‌লেক, সিপন আহমদ, হা‌দিউল ইসলাম শাহ‌রিয়ার প্রমুখ। 
বিতরণ কালে বক্তারা বলেন,  ইফতার মাহফিলের আয়োজন না করে সেই অর্থ সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে বিতরনে প্রধানমন্ত্রী সাম্প্রতিক নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডশনের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহন করা হয়। পবিত্র রমজানে গত ৩১ মার্চ এই মানবিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিলেটের কৃতি সন্তান, জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল। 
মানবিক কার্যক্রমে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান ইতিমধ্যে আমাদের মানবিক কাজে দেশ বিদেশের অনেক মানবিক ব্যাক্তিত্বরা এগিয়ে এসেছেন আমরা তাঁদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তাঁদের সহযোগিতায় এবারের পবিত্র মাহে রমজানে আমরা এ ধরনের আরো কিছু উদ্যোগ গ্রহন করেছি। 
উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকেই  সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন বৃহত্তর সিলেট মানবিক কাজের পাশাপাশি আরো নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নানা ধরনের কল্যাণমূখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের