আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

সাউথগেট মুভি থিয়েটারে অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৪ ০৫:১৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৪ ০৫:১৭:৩৭ পূর্বাহ্ন
সাউথগেট মুভি থিয়েটারে অশালীন আচরণ, যুবক গ্রেপ্তার
সাউথগেট, ১৬ মার্চ : সাউথগেট পুলিশ বৃহস্পতিবার একটি সিনেমা হল থেকে নিজেকে প্রকাশ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শহরের পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৭ মিনিটে ট্রেনটন রোডের এমজেআর সাউথগেট সিনেমা ২০ থেকে বের হতে অস্বীকৃতি জানানো এক উচ্ছৃঙ্খল, মদ্যপ ব্যক্তি সম্পর্কে কর্মকর্তাদের ডাকা হয়। 
কর্মকর্তারা জানিয়েছেন, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে একটি প্রেক্ষাগৃহের ভেতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। তবে কোন সিনেমা দেখানো হয়েছে তা জানায়নি পুলিশ। বৃহস্পতিবার এক্স-এ এক পোস্টে একজন প্রত্যক্ষদর্শী জানান, 'লাভ লাইস ব্লিডিং' দেখার সময় পুরুষাঙ্গ অনাবৃত অবস্থায় থিয়েটারের চেয়ারে ঘুমিয়ে পড়েন ওই ব্যক্তি। সিনেমাটিতে অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট সমকামী সম্পর্কে অভিনয় করেছেন। অশালীন আচরণ, উচ্ছৃঙ্খল আচরণ, মাদকদ্রব্য রাখা এবং গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মামলাটি পর্যালোচনার জন্য ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিসে জমা দিচ্ছে। শুক্রবার এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা