আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

কংগ্রেসম্যান অ্যান্ডি কিমকে পবিত্র ভাগবত গীতা উপহার

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ১২:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৪ ১২:৩৩:৫৬ অপরাহ্ন
কংগ্রেসম্যান অ্যান্ডি কিমকে পবিত্র ভাগবত গীতা উপহার
এগ হারবার, ১৯ মার্চ : যুক্তরাষ্ট্রের  কংগ্রেসম্যান অ্যান্ডি কিমকে পবিত্র ভাগবত গীতা উপহার হিসাবে প্রদান করা হয়েছে।  গত ১৭ মার্চ, রবিবার দুপুরে এগ হারবার শহরের একটি ভেনুতে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য, লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী নিউ জারসি রাজ্যের তৃতীয় কংগ্রেসনাল জেলার কংগ্রেসম্যান অ্যান্ডি কিমকে ভাগবত গীতা উপহার হিসাবে প্রদান করেন। এসময় অ্যান্ডি কিমের স্ত্রী ক্যামি চিং ইয়ু লাই উপস্থিত ছিলেন।
ভাগবত গীতা উপহার হিসাবে প্রদানের সময় সুব্রত চৌধুরী কংগ্রেসম্যানকে বলেন,”গীতা স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা পৃথক শাস্ত্রের
মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিঃসৃত বাণী মনে করেন। তিনি আরো বলেন, মানবধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী।” কংগ্রেসম্যান অ্যান্ডি কিম পবিত্র ভাগবত গীতা উপহার স্বরূপ পেয়ে  খুশি হন।
তিনি ভাগবত গীতা উপহার হিসাবে প্রদানের জন্য সুব্রত চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত