আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

লোককলা চর্চা কেন্দ্রের ১৮তম  প্রতিষ্ঠা বার্ষিকীতে লোক উৎসব সম্পন্ন 

  • আপলোড সময় : ২১-০৩-২০২৪ ০১:১৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৪ ০১:১৩:২৮ অপরাহ্ন
লোককলা চর্চা কেন্দ্রের ১৮তম  প্রতিষ্ঠা বার্ষিকীতে লোক উৎসব সম্পন্ন 
চট্টগ্রাম, ২১ মার্চ : লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশের উদ্যোগে ‘লোক সংস্কৃতি চর্চার পুর্ণজাগরণ হোক নতুন প্রজম্মের হৃদয় কন্দরে’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে সংগঠনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২১ মার্চ সকাল ১০টায়  গৃহীত  কর্মসূচীতে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, কবিগাণের আসর, লোক সঙ্গীতের পরিবেশনা ও পুরস্কার বিতরণ। 
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন সন্দীপনা সাংস্কৃতিক ফোরাম- কেন্দ্রীয় সংসদের কার্যকরী সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া। লোক চর্চা কেন্দ্রের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন-সাংবাদিক বেলায়েত হোসেন। বিশেষ অতিথিবৃন্দের মাঝে ছিলেন ফটো সাংবাদিক দেব প্রসাদ দেবু, চ.বি. অধ্যাপক জাহেদ আলী চৌধুরী, ভাস্কর ডি.কে দাশ মামুন, কবিয়াল আবদুল লতিফ, কবিয়াল হরিপদ দেয়ারী, কবিয়াল সন্তোষ কুমার দে, কবিয়াল মোহাম্মদ ইউসুফ, শিল্পী ডাঃ শিউলী চৌধুরী। বক্তব্য রাখেন-সংগঠক মাসুম আক্তার, সংগঠক সজল দাশ, কবিয়াল দীপা দাস, শিল্পী মুসলিম আলী জনি, শিল্পী জ্যোতি শর্মা, মৈত্রী আচার্য্য, শিল্পী অচিন্ত্য দাস, প্রধান শিক্ষক তরনী সেন, শিল্পী রতন কুমার রাহা। 
বক্তারা বলেন- লোক সংঙ্গীত বাংলা লোকশিল্পের প্রান। গাঙ্গেয় ব-দ্বীপ এ বাংলার মাঠির গন্ধে, ফুলের সুভাষে, পাখির কলকাকলী আর নদীর কলতানে নিবিড় হয়ে আছে হাজার বছরের আবহমান কালের লোক নির্যাস। সেই প্রাণ  সঞ্জীবনী অমৃত সুধায় বাঙ্গালীর জীবন যাপন সাবলীল আর বাঙময় হয়ে চলে। অনুষ্ঠানের শেষ পর্বে কবি গানের আসরে পাল্টা কবিগান ও সঙ্গীত পরিবেশনায় সংগঠনের শিল্পীগণ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা