আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

বর্ণাঢ্য আয়োজনে সম্যক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ০৪:৪০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৪ ০৪:৪০:১৯ পূর্বাহ্ন
বর্ণাঢ্য আয়োজনে সম্যক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
চট্টগ্রাম, ২৩ মার্চ :  চট্টগ্রামের বৌদ্ধ তারুণ্য সংগঠন সম্যক এর ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে পালন করা হয়েছে। অনুষ্ঠান মালায় অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান, একক সদ্ধর্মদেশনা ও সংবর্ধনা প্রদান ও সম্যক এর কার্যক্রম ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে একক সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ  সদ্ধর্মকোবিদ এস লোকজিৎ মহাস্থবির। সজীব বড়ুয়া ও সপ্তর্ষি চৌধুরী রিমঝিম এর সঞ্চালনায় মঙ্গলাচরণ করেন সম্যক রাঙ্গুনিয়া শাখার ভারপ্রাপ্ত সভাপতি সূর্যসেন ভিক্ষু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয় বেপজার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রিটন বড়ুয়া।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব সীমান্ত বড়ুয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সম্যক উপদেষ্টা, রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডে সিলেটের ব্যুরো প্রধান সাংবাদিক উৎফল বড়ুয়া। স্বাগত ভাষন প্রদান করেন সংগঠনের সভাপতি তুহিন বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন বিজয় বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক অভি বড়ুয়া, ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থ সম্পাদক রনেল চাকমা।  
একক সদ্ধর্মদেশক এস লোকজিৎ মহাস্থবির মহোদয় ত্রিপিটকের আলোকে বুদ্ধের অমিয় ধর্মসুধা বিতরণ করেন এবং আরো বলেন সমাজ সদ্ধর্মের কল্যাণে, মানবিকতায় সম্যক অতুলনীয়। তাদের অব্যাহত পথচলার ধারাবাহিকতা আজকের এই বর্ষপূর্তি উদযাপন। এছাড়া বক্তাগণ সম্যক এর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। 
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সমাজ-সদ্ধর্মের কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ কন্থক বুড্ডিস্ট ইউনিটি, বৌদ্ধ ছায়াঙ্গন, এবিএসবি, প্রজ্ঞালো, অগ্রদূত, ধূমারপাড়া বৌদ্ধ পল্লী উন্নয়ন সংঘ, ধর্মচক্র, বুদ্ধজ্যোতি ও তথাগত অনলাইন নিউজ পোর্টালকে সংবর্ধিত করা হয়।   
অনুষ্ঠানের সম্যক এর ১৩তম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কমিটি, রাঙ্গুনিয়া ও রাউজান শাখা সহ অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে কেক কেটে সম্যক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সবাইকে মিষ্টিমুখ করিয়ে খুশি বিতরণের মাধ্যমে আয়োজনের সমাপ্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা