আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
অ্যান আরবার পুলিশ থেকে পালাতে পুকুরে ঝাঁপ

যৌন নিপীড়নের সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ০৫:৩৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৪ ০৫:৩৬:২৭ পূর্বাহ্ন
যৌন নিপীড়নের সন্দেহভাজন গ্রেপ্তার
অ্যান আরবার, ২৩ মার্চ : ২০২৩ সালের যৌন নিপীড়নের অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ । মঙ্গলবার রাত ৯ টা ৩০ মিনিটে নাগাদ পার্টট্রিজ পথের ৩৬০০ ব্লকে পুলিশ পৌঁছায়। অ্যান আরবার পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স পার্কিং লটে গাড়ির দরজা খোলার চেষ্টা করছেন- এমন খবর তথ্য জানার পর সেখানে পুলিশ যায়।
মিগুয়েল অ্যাঞ্জেল অ্যাপারিসিও-নাভাস (৩৬) পুলিশের কাছ থেকে পালিয়ে একটি নিকটবর্তী পুকুরে ঝাঁপিয়ে পড়েন। অফিসাররা যখন তার কাছে আসে তখন  তিনি সাঁতার কেটে পালানোর চেষ্টা করেন। পুলিশ অ্যাপারিসিও-নাভাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। এ সময় তিনি অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে থাকা সত্ত্বেও বেশ কয়েক মিনিট ধরে তার ঘাড় পর্যন্ত পানিতে ডুবে ছিলেন। 
পুলিশ অবশেষে অ্যাপারিসিও-নাভাসকে তীরে টেনে আনেন এবং  ২০২৩ সালের যৌন নিপীড়নের ঘটনায় তার  বিরুদ্ধে সক্রিয় ওয়ারেন্ট রয়েছে বলে চিহ্নিত করে।  ২০২১ সালের একটি হামলায় অ্যাপারিসিও-নাভাসকেও সন্দেহ করছে পুলিশ। পুলিশের ধারণা, সেপ্টেম্বরে ভোর ৩টা ২০ মিনিটের দিকে উডবারি ড্রাইভে হাঁটার সময় ২৭ বছর বয়সী এক নারীকে পেছন থেকে জড়িয়ে  ধরেন অ্যাপারিসিও-নাভাস। এ সময় তিনি মহিলার যৌনাঙ্গ চেপে ধরেন। ওই ব্যক্তির কাছ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে গিয়ে ওই নারী সামান্য আহত হন। ওই রাতে পুলিশ  তাকে খুঁজে পায়নি। বিজ্ঞপ্তি অনুসারে গোয়েন্দারা পরে প্রমাণের মাধ্যমে অ্যাপারিসিও-নাভাসকে শনাক্ত করেন। ওয়াশটেনউ কাউন্টি প্রসিকিউটর অফিস ৯ মার্চ অ্যাপারিসিও-নাভাসের বিরুদ্ধে অপরাধমূলক যৌন আচরণের জন্য অভিযোগ অনুমোদন করেছে-যৌন অনুপ্রবেশ এবং চতুর্থ মাত্রায় অপরাধমূলক যৌন আচরণ করার অভিপ্রায়ে আক্রমণ করা। অ্যাপারিসিও-নাভাসকে ওয়াশটেনউ কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে এবং মঙ্গলবার দুপুর ১টায় অ্যান আরবারের ১৪/এ জেলা আদালতে হাজির করা হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ