আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

সিলেটে কনস্টেবল পদে চাকরি পেল ৮৬ জন

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ১২:৫৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৪ ১২:৫৯:২৮ অপরাহ্ন
সিলেটে কনস্টেবল পদে চাকরি পেল ৮৬ জন
সিলেট, ২৩ মার্চ : “সেবার ব্রতে চাকরি”এই স্লোগানকে সামনে রেখে আজ সিলেট জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণা  করেন নিয়োগ বোর্ডের চেয়ারম্যান ও সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম-সেবা।  ফলাফলে টিআরসি পদে চাকরি পেলেন ৮৬ জন চাকরি প্রার্থী।
২১৭৬ জন আগ্রহী চাকরি প্রার্থীদের ০৩ ধাপে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test শেষে গত ১৬ মার্চ ২০২৪ তারিখে ৬২৯ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। লিখিত পরীক্ষার ফলাফলে ১৬১ জন উত্তীর্ণ প্রার্থীগণ আজ সকাল ১০.০০ ঘটিকায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করেন।
মৌখিক পরীক্ষা শেষে ১৩ জন নারী ও ৭৩ জন পুরুষসহ মোট ৮৬ জন প্রার্থীকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়। তাদের মধ্যে অনেকের বাবা নেই, অনেকের পরিবারে প্রথম সরকারি চাকরি এবং অনেকেই প্রান্তিক পরিবারের সদস্য। এ সময় পুলিশ সুপার প্রাথমিকভাবে নির্বাচিত সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং সততার সহিত চাকরি করার জন্য সকলকে আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স