আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

অল্পের জন‍্য রক্ষা পেল পারাবত ট্রেন

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ০৪:২১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৪ ০৪:২১:০৮ পূর্বাহ্ন
অল্পের জন‍্য রক্ষা পেল পারাবত ট্রেন
মাধবপুর (হবিগঞ্জ) ২৪ মার্চ : অল্পের জন‍্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ঢাকাগামী আন্তনগর পারাবত  ট্রেনটি। প্রচন্ড ঝড়ে  সিলেট ঢাকা রেল সেকশন মাধবপুরের মনতলা রেলস্টেশনের অদুরে গাছ ভেঙ্গে পড়ে  রেল লাইনের ওপর। এসময়  নোয়াপাড়া  ষ্টেশন থেকে ট্রেন টি ছেড়ে আসে। এরই মধ‍্যে  স্থানীয় বাসিন্দাদের মাধ‍্যমে  মনতলা ষ্টেশন মাষ্টার জানতে পারে মনতলা রেলস্টেশন    কাসিমনগর রেলস্টেশনের মাঝামাঝি গাঙ্গাইল নামক স্থানে প্রচন্ড ঝড়ে একটি গাছ ভেঙ্গে রেললাইনের উপর পড়ে যায়।  স্টেশন মাস্টার তাৎক্ষণিক  সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন। যে কারনে  নিশ্চিত দুর্ঘটনার  কবল থেকে ট্রেন টি রক্ষা পেল।
মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: আতাউর রহমান খাদেম জানান, সাড়ে আটটার দিকে আমরা খবর পাই রেললাইনে গাছ পড়েছে। খবর পেয়ে আনুমানিক ৮টা ৫৫ মিনিটে সিলেট থেকে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে রেখে স্থানীয় লোকজনের সহায়তায় গাছটি অপসারন করার পর ৯:৩৫ ঘটিকায় ট্রেনটিকে ছেড়ে যাওয়ার অনুমতি দেই। প্রায় চল্লিশ মিনিট পারাবত এক্সপ্রেস ট্রেনটি মনতলা রেলস্টেশনে আটকে ছিল।  সিগন্যাল ফেলে দ্রুত  ট্রেন টি না থামাতে পারলে দুঘটনা ঘটত। উল্লেখ‍্য মনতলা ষ্টেশনে পারাবতের স্টপেজ নেই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি