আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

আটলান্টিক সিটিতে বিএএসজের আন্তঃধর্মীয় ইফতার মাহফিল

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৪ ০৪:৫৯:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ০৫:১৩:৩৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের আন্তঃধর্মীয় ইফতার মাহফিল
আটলান্টিক সিটি, ২৫ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে  বাংলাদেশ এসোসিয়েশন অব  সাউথ জার্সির  উদ্যোগে  ‘আন্তঃধর্মীয় ইফতার মাহফিল’ এর আয়োজন করা হয়। গতকাল রোববার আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন । মোঃ রুহুল আমিন খান পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল। এছাড়া বক্তব্য রাখেন মসজিদ আল হেরার সভাপতি ওবায়দুললাহ চৌধুরী।

ইফতার মাহফিলে নিউ জার্সি রাজ্যের এসেমবলিম্যান ডন গার্ডিয়ান, সিটি মেয়র মার্টি স্মল, সিটি কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক  দলের চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ডেমোক্র্যাটিক  দল থেকে কংগ্রেসম্যান পদ প্রত্যাশী টিম আলেকজানডার ও শোবোট হোটেলের স্বত্বাধিকারী বার্ট  ব্লাটস্টেইন সস্ত্রীক অংশগ্রহন করেন।

সাউথ জারসিতে  বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরাও ইফতার মাহফিলে অংশগ্রহন করায় তা সম্প্রীতি সমাবেশে রূপ নেয়। ইফতার মাহফিলে  বিপুল সংখ্যক মহিলার অংশগ্রহন ছিল লক্ষ্যণীয় ।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক  ইফতার মাহফিলে বিপুলভাবে  অংশগ্রহন করে তা সফল করায়  সবাইকে ধন্যবাদ  জানিয়েছেন। নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ