আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি  অব বাংলাদেশ 

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৪ ০৪:২০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ০৪:২০:৫৭ পূর্বাহ্ন
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি  অব বাংলাদেশ 
চট্টগ্রাম, ২৬ মার্চ :  রাউজানের আন্তর্জাতিক বৌদ্ধ সংস্থা অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস "সার্টিফিকেট অফ অনার" সম্মাননায় ভূষিত হয়েছে। 
"মেডিটেশন ফর ওয়ার্ল্ড পিস প্রজেক্ট ২০২৩" কে সহায়তা প্রদান করায় বিরল এই সম্মানে ভূষিত করা হয়। ২৫ মার্চ ২০২৪ সোমবার অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথেরোর হাতে "সার্টিফিকেট অফ অনার" সম্মাননা স্মারকটি হস্তান্তর করেন ধম্মকায়া ফাউন্ডেশনের প্রতিনিধি ড. সবুজ বড়ুয়া শুভ। এ-সময় উপস্থিত ছিলেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সেইসা ইউনিভার্সিটি অব জাপানের অধ্যাপক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন পরিচালক প্রফেসর ড. সুমন বড়ুয়া বাবু, অগ্রসারের উপদেষ্টা প্রফেসর স্মৃতি বড়ুয়া, অগ্রসারের কর্মকর্তাবৃন্দের মধ্যে অঞ্চল কুমার তালুকদার, কমলেন্দু বিকাশ বড়ুয়া, মং হ্লা চিং, প্রফেসর ড.  সুব্রত বরণ বড়ুয়া, সুভাষ চন্দ্র বড়ুয়া, বিপ্লব বড়ুয়া বটু, সৌম্যম বড়ুয়া বাপুন, লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া প্রমূখ।
উল্লেখ্য ২০২৩ সালের ০১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশন, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশসহ ১,১৩৪,৫৯৫ টি সংস্থা ও ব্যক্তিগত পর্যায়ে মেডিটেশন ফর ওয়ার্ল্ড পিস প্রকল্পে অংশগ্রহণ করে মেডিটেশনের মাধ্যমে বিশ্বে শান্তি আনয়ন অংশগ্রহণকারীদের অভ্যন্তরীণ শান্তি, মননশীলতা এবং সহানুভূতিশীল হতে সর্বোপরি বিশ্ব সম্প্রদায়ের মধ্যে মেডিটেশনের উল্লেখযোগ্য প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। তার স্বীকৃতি স্বরূপ প্রশংসাপত্রটি গত ৩ মার্চ থাইল্যান্ডের ধম্মকায়া অ্যাসেম্বলি হলে ওয়াট ফ্রা ধম্মকায়ার সংঘপ্রধান লুয়াং ফো দাত্তাজিবো  ভিক্ষুর কাছ থেকে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের পক্ষে ড. মিথিলা চৌধুরী এই পুরস্কার গ্রহণ করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ