আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

সিলেটে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৪ ০৪:২২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ০৪:২২:০৭ পূর্বাহ্ন
সিলেটে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল
সিলেট, ২৬ মার্চ : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) ১৪ রমজান নগরীর নয়াসড়কস্থ ক্রিস্টাল প্যালেস পার্টি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল সকল শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়। দলমত নির্বিশেষে একসাথে বসে সবাই ইফতার করেন।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় ইফতার ও দোয়ার মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেছেন, এক টেবিলে বসার সুযোগ করেছে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন। সিলেটের প্রাচীনতম ঐতিহ্যবাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের একমাত্র সংগঠন। এই এসোসিয়েশনের প্রতিটি কার্যক্রম প্রসংসার দাবিদার। সেই ধারা অব্যাহত রাখতে বক্তারা ফটো সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।
ইফতার ও দোয়া মাহফিলে পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, এ ধরনের আয়োজনে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা আরো বৃদ্ধি পাবে। মতের ভিন্নতা সত্ত্বেও পরষ্পরের প্রতি সুহৃদভাবাপন্ন সম্পর্ক তৈরি হবে। বক্তারা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তিনি রমজান মাসের সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
ইফতার ও দোয়া মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাব্বীর আহমদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, দি সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর জামায়াতের আমির মাওলানা ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, সিলেট জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, কালের কন্ঠের সিনিয়র ফটো সাংবাদিক মীর ফরিদ।
ইফতার মাহফিলে এসোসিয়েশনের সদস্য মরহুম সিএম মারুফ, ইকবাল মনসুরসহ মরহুম সকল সদস্যেদের রুহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি বদরুজ্জোদা বদর, বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর আহমদ, জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক রবি কিরন সিংহ রাজেশ, সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সভাপতি সাঈদ চৌধুরী টিপু, জিডিএফ এর নির্বাহী পরিচালক বায়োজিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, রায়হান খান, শারমিন আক্তার রেবা, উৎফল বড়ুয়া, শাহজাহান সেলিম বুলবুল, পিংকু ধর, টুনু তালুকদার, মৃনাল কান্তি দাশ, নাজাত আহমদ পুরকায়স্থ, সাদিকুর রহমান সোহাগ, জাবেদ আহমদ ইমরান, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিনিয়র সহ সভাপতি ইউসুফ আলী, সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, নির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ, মো. নুরুল ইসলাম, এটিএম তুরাব, সদস্য মামুন হাসান, নাজমুল কবীর পাভেল, মো. দুলাল হোসেন, এএইচ আরিফ, শংকর দাস, আনিস রহমান, শাহ মো. কয়েস আহমদ, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, এসএম রফিকুল ইসলাম সুজন, এইচ এম শহিদুল ইসলাম, শিপন আহমদ, রত্না আহমদ তামান্না, মামুন হোসেন, আজমল আলী, আব্দুল খালিক, ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, রুবেল মিয়া, ফারহান আহমদ চৌধুরী প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম