আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক

৩৮ তম মেট্রো ওয়াশিংটন ফোবানার মিডিয়া কো কনভেনর জুয়েল সাদত

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৪ ০৪:২৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ০৪:২৩:১৬ পূর্বাহ্ন
৩৮ তম মেট্রো ওয়াশিংটন ফোবানার মিডিয়া কো কনভেনর জুয়েল সাদত
মেট্রো ওয়াশিংটন, ২৬ মার্চ : উত্তর আমেরিকার মিডিয়া ব্যাক্তিত্ব সাংবাদিক লেখক জুয়েল সাদত ৩৮ তম ওয়াশিংটন ফোবানার হোস্ট কমিটির মিডিয়া কো কনভেনর হিসাবে দায়িত্ব পালন করছেন।
মেট্রো ওয়াশিংটন এর অন্যতম সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি ( বাগডিসি)  ৩৮ তম ফোবানার হোস্ট। জুলাই ৩০,৩১ ও সেপ্টেম্বর ২০২৪ সালে তিন দিনের ফোবানা কনভেশনে জুয়েল সাদত বাগডিসির হোস্ট কমিটির মিডিয়া কো কনভেনর মনোনিত হয়েছেন।
এছাড়াও তিনি ফোবানার নির্বাহী  কমিটির মিডিয়া উপ কমিটিতে দায়িত্ব পালন করছেন। জুয়েল সাদত ২০১২ সাল থেকে টানা গত ১৪ বছর থেকে নানা শহরের ফোবানার হোস্ট কমিটির সাথে জড়িত ছিলেন ও মিডিয়ার অন্যতম দায়িত্ব পালন করে আসছেন।  জুয়েল সাদত  ফোবানার গুড উইল কমিটিতে ছিলেন। সাংবাদিক -লেখক -কবি ফোবানা বান্ধব জুয়েল ফোবানার জন্য নানা শহরে ছুটে যান। 
তিনি ফোবানার ভাবমুর্তি তুলে ধরে দেশে বিদেশের নানা গণমাধ্যমে লিখে থাকেন। ফোবানার সব ইনডেপথ রিপোর্ট করে তিনি প্রশংসিত হয়েছেন বহুবার। তিনি ফোবানাকে নিয়ে নানা অপপ্রচার এর বিরুদ্ধে সোচচার থাকেন সব সময়। 
জুয়েল সাদত উত্তর আমেরিকা প্রথম আলোর স্পেশাল করসপনডেন্ট। এছাড়া সাংবাদিক জুয়েল সাদত প্রবাসের নিউজের সম্পাদক, তিনি জাতীয় “দৈনিক রুপালী বাংলাদেশ” এর  আমেরিকা ব্যুরো প্রধান। এছাড়াও তিনি আমাদের প্রতিদিন, বর্নমালা, বিটিভি, সিবিএন টিভি ইউএস এ  সহ বেশ কয়েকটি গণমাধ্যম ও টিভির সাথে সম্পৃক্ত।
জুয়েল সাদত সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমিতি স্থায়িভাবে বসবাস করেন।  ৪ সন্তানের জনক জুয়েল সাদতের প্রকাশিত বই ৬ টি। তিনি নন প্রফিট অর্গানাইজেশন সাদত ফাউন্ডেশনের সিইও ছাড়াও আন্তর্জাতিক ট্রাভেল সাইট ফ্লাই অন কলের কো ফাউন্ডার ও সিইও। তিনি ফ্লোরিডার বেশ কয়েকটি সংগঠনের সাথে সম্পৃক্ত। কমিউনিটিতে  ও প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তিনি দেশ বিদেশে নানা সম্মানে ভুষিত হয়েছেন। তার সাদত ফাউন্ডেশন বাংলাদেশে ৬ টি ইসলামি স্কুল ও মাদ্রাসা পরিচালনা করে যাচ্ছে। 
৩৮ তম মেট্রো ওয়াশিংটন ফোবানা হোস্ট কমিটির প্রেসিডেন্ট হিসাবে আছেন বাগডিসির নুরুল আমিন নুরু, ফোবানার হোস্ট কনভেনর হিসাবে আছেন রোকশানা পারভীন ও হোস্ট মেম্বার সেক্রেটারি আবু রুমি। বাগডিসি একটি শক্তিশালী হোস্ট কমিটি গঠন করে ৩৮ তম ফোবানা সফলে দিনরাত কাজ করে যাচ্ছে। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক