আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

স্বাধীনতা দিবসে নতুনধারার দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৪ ০৫:৫৭:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৩-২০২৪ ০৫:৫৭:৪০ পূর্বাহ্ন
স্বাধীনতা দিবসে নতুনধারার দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত
ঢাকা, ২৬ মার্চ : স্বাধীনতা দিবসে নতুনধারা বাংলাদেশ এনডিবির দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ৭ টায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ। এরপর সকাল ৯ টায় সাভারের স্মৃতিসৌধে ধারার নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। বেলা ১২ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘স্বাধীনতার নীতি বনাম নতুনধারার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নীতিহীন রাজনীতিকরাই গত ৫৩ বছরে ক্ষমতায় এসেছে আর থেকেছে। ছাত্র-যুব-জনতার কথা না ভেবে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত, অর্থ পাচার, দুর্নীতি এবং সন্ত্রাস-নৈরাজ্য করেছে এই ব্যক্তি ও দলগুলো। নতুনধারা কখনোই এই সব বেহায়া-বদমায়েশদের রাজনৈতিক ফাঁদে পা দিয়ে কোন জোট-মহাজোট-মঞ্চ- মোর্চা বা যুগপৎ নামক প্রতারণায় অংশ নেয়নি।
সভায় প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য শেখ লিজা বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, নতুনধারার রাজনীতিকেরা প্রকৃত অর্থেই স্বাধীনতার চেতনার রাজনীতি করে, যে কারণে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর গত ১২ বছরে কখনোই কোনভাবেই বাংলাদেশের অর্থনীতি-স্বাধীনতা-শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-ধর্ম-মানবতা বা সভ্যতাবিরোধীদের সাথে সম্পৃক্ত হয়নি, আগামীতেও হবে না ইনশাল্লাহ।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি