আমেরিকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মলকে বিএএসজের জন্মদিনের শুভেচ্ছা

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ০৫:০২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ০৫:০২:১০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মলকে বিএএসজের জন্মদিনের শুভেচ্ছা
আটলান্টিক সিটি, ২৭ মার্চ : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়র এর শুভ জন্মদিন ছিল গত ২৫ মার্চ, সোমবার। তাঁর ৫০তম শুভ জন্মদিন উপলক্ষে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নেতৃবৃন্দ। মেয়রের জন্মদিন উপলক্ষে গত ২৬ মার্চ দুপুরে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল নগর ভবনস্থ মেয়রের দপ্তরে তাঁর সাথে সাক্ষাত করেন। বিএএসজে নেতৃবৃন্দ মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর হাতে পুস্পস্তবক তুলে দেন। তাঁরা মেয়রের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ মোকতাদির রহমান, বেলাল হোসেন, আব্দুর রহিম প্রমুখ জন্মদিনের শুভেচ্ছা জানান। মেয়র মার্টি স্মল তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় বিএএসজে নেতৃবৃন্দসহ অন্যান্যদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে তাঁর ও তাঁর প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ

রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ