আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৪ ০৫:১৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ০৫:১৬:৪৬ পূর্বাহ্ন
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
নিউইয়র্ক, ২৮ মার্চ : নিউইয়র্কের  কুইন্সে পুলিশের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) দুপুরে ওজন পার্কের নিজ বাসায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ১৯ বছর বয়সী উইন রোজারিও। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের। 
পুলিশ জানায়, বুধবার দুপুরে উইন রোজারিওর ফোন কল পেয়ে বাসায় যান তারা। বাসায় পৌঁছে তাকে কাঁচি হাতে দেখতে পায় পুলিশ। এসময় কাঁচি নিয়ে তেড়ে আসলে রোজারিওর ওপর গুলি চালায় তারা।
পুলিশের দাবি, নিহত তরুণ মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এদিকে, নিহতের বাবা ফ্রান্সিস রোজারিওর অভিযোগ, মানসিক ভারসাম্যহীন জেনেও তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
জানা যায়, ছয় মাস আগেও উইন রোজারিওকে মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।  বাংলাদেশে ইয়েন রোজারিওর বাড়ি গাজীপুরের পুবাইলে। তার বাবার নাম ফ্রান্সিস রোজারিও। বাবা-মা ও এক ভাইসহ তারা দীর্ঘদিন ধরে নিউইয়র্কের ওজোন পার্ক এলাকায় বসবাস করে আসছেন। পুলিশের গুলিতে ইয়েন রোজারিওর নিহতের খবরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের পরিবেশ নেমে আসে। ২০১৪ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান উইনের পরিবার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের