আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

সিলেটের স্বপ্নের বিদ্যা নিকেতনে ইফতার বিতরণ

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ০১:১৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ০১:১৪:৩৪ পূর্বাহ্ন
সিলেটের স্বপ্নের বিদ্যা নিকেতনে ইফতার বিতরণ
সিলেট, ২৯ মার্চ : জালালাবাদ লিভার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর  লিভার বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান, বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এর পক্ষ থেকে দক্ষিণ সুরমার সিলেট  পলিটেকনিক্যাল ইনিস্টিউটের গেইটস্থ স্বপ্নের বিদ্যা নিকেতনের এক ঝাঁক কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ও কিছু ছিন্নমূল অসহায় রোজদার মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।  
বৃহস্পতিবার ২৮ মার্চ  দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নি টুডে সিলেট ব্যুরো আয়োজনে ইফতার বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর হাসপাতাল এর পরিচালক মাসুদ আহমেদ, আখিল আহমদ, মানবিক কর্মী শেলু বড়ুয়া। বিতরণ কাজে সভাপতিত্ব করেন দৈনিক ইনফো বাংলা ও দৈনিক মর্নিং টুডের সিলেট ব্যুরো প্রধান, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়া, উদ্বোধন করেন স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক তারেক আহমদ। আরো উপস্থিত ছিলেন মানবিক সংগঠন রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের নেতৃবৃন্দ। 
বিতরণ কাজে বক্তারা বলেন, দেশ তথা সমাজের উন্নয়ন জন্য শিক্ষা বঞ্চিত শিশুদের শিক্ষা আলো দিতে এখানে স্বপ্নের বিদ্যা নিকেতন ত্যাগী ভুমিকা পালন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। তাদের এই মানবিক কার্যক্রম নিয়মিত সহয়োগিতা হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত মুলক ভুমিকা রেখে চলেছেন সিলেটের কৃতি সন্তান, মানবিক ব্যক্তিত্ব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের