আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

নিখোঁজ জেট স্কিয়ারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ

  • আপলোড সময় : ২৯-০৩-২০২৪ ০১:১৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৪ ০১:১৫:২৩ অপরাহ্ন
নিখোঁজ জেট স্কিয়ারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ
চেস্টারফিল্ড টাউনশিপ, ২৯ মার্চ : বৃহস্পতিবার লেক সেন্ট ক্লেয়ারে জেট স্কি করার সময় নিখোঁজ হওয়া এক ব্যক্তিকে খুঁজছে চেস্টারফিল্ড টাউনশিপ পুলিশ। চেস্টারফিল্ড টাউনশিপের বাসিন্দা ২১ বছর বয়সী জোনাথন ক্লসকে শেষবার রাত পৌনে ৮টার দিকে দেখা গিয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 
তদন্তকারীরা জানিয়েছেন, ক্লোস নিখোঁজ হওয়ার আগে তিনি এবং তার এক বন্ধু হান্টার লেন্টাইন (১৯) ব্র্যান্ডেনবার্গ পার্ক থেকে লেক সেন্ট ক্লেয়ারের অ্যাঙ্কর বে থেকে জেট স্কি করেছিলেন। ব্র্যান্ডেনবার্গ পার্কটি আল্টম্যান রোডের কাছে জেফারসন অ্যাভিনিউতে রয়েছে। পুলিশ জানিয়েছে, পার্কের কাছে অ্যাঙ্কর বেতে দুটি জেট স্কি ডুবে যাওয়া এবং ভাসমান অবস্থায় পাওয়া গেছে। লেন্টাইনকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত ক্লস নিখোঁজ ছিলেন, বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান। শুক্রবার পুলিশ জানিয়েছে, লেন্টাইন হাসপাতালে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল। তারা আরও জানিয়েছে, কর্তৃপক্ষ সকাল সাড়ে সাতটায় ক্লোসের সন্ধান পুনরায় শুরু করে এবং হ্রদের পরিস্থিতি ভাল রয়েছে। সারাদিন তল্লাশি চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জোনাথন ক্লোসের পরিবার খুবই উদ্বিগ্ন এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করছে, এক বিবৃতিতে বলেছেন কর্মকর্তারা। ক্লোসের অবস্থান সম্পর্কে যে কারও কাছে তথ্য রয়েছে তাদের চেস্টারফিল্ড টাউনশিপ পুলিশকে (586) 949-2322 নম্বরে কল করতে হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত